Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

নারী ক্রিকেটারদের পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রীর

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : দেশের নারী ক্রিকেটারদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে বিজয়ী নারী ক্রিকেটারদের সংবর্ধনা প্রদানে বুধবার গণভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। খবর বাসসের

এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে যে নৈপুণ্য দেখিয়েছে সেভাবে ভবিষ্যতেও বাংলাদেশের নারী ক্রিকেটাররা তাদের সাফল্য অব্যাহত রাখবে— এমন আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এশিয়া কাপে যে নৈপুণ্য দেখিয়েছেন সেখান থেকে পিছু হটবেন না বলে আমি আশাবাদী। আগামী দিনগুলোতে যে কোনো প্রতিযোগিতায় বিজয় অর্জনে দৃঢ় সংকল্পবদ্ধ থাকবেন বলে আমি আশা করি।’

গত ১০ জুন কুয়ালালামপুরে টুর্নামেন্টের ফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ছয়বারের চ্যাম্পিয়ন ভারতকে তিন উইকেটে হারিয়ে ঐতিহাসিক বিজয় অর্জন করে।

এশিয়া কাপে বাংলাদেশ দলের সাফল্যে আরো বহু খেলোয়াড় উৎসাহিত হবে বলে আশাবাদ ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, বিজয়ে খেলোয়াড়রা উল্লাসিত হবে, তবে পরাজয়ে হতাশ হওয়া উচিত নয়।

তিনি বলেন, সরকার চায় দেশের তরুণ প্রজন্ম ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বক্ষেত্রে সাফল্যজনকভাবে এগিয়ে যাক।

সরকার ফুটবলের মতো সকল জেলায় ক্রিকেট টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা নিয়েছে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ক্রীড়া প্রতিমন্ত্রী বীরে সিকদার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এবং ক্রিকেট দলের অধিনায়ক সালমা খাতুন বক্তব্য রাখেন।

প্রধানমন্ত্রী দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজার এবং ফিজিওথেরাপিস্টদের ২ কোটি টাকা পুরস্কার প্রদান করেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০০৪ সালে নারীরা রাজশাহীতে ফুটবল খেলতে পারেনি। সে সময় বাংলাদেশের নারীদের জন্য খেলাধুলায় অংশ নেয়ার ক্ষেত্রে এক কঠিন সময় গেছে।

তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুননেসা মুজিবের নামে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চালু করে।

বিভিন্ন ক্ষেত্রে নারীর ক্ষমতায়নে সরকারের পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মহিলাদের পদায়নে কাজ করে যাচ্ছে।

প্রধানমন্ত্রী ছেলেদের চেয়ে মেয়েরা আন্তর্জাতিক অঙ্গনে ভাল করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ক্রিকেটে মেয়েরা তা প্রমাণ করেছে।

প্রধানমন্ত্রী কঠোর অনুশীলন চালিয়ে যেতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানিয়ে নারী ক্রিকেটারদের সাফল্যে উৎসাহিত হয়ে অন্যরাও ক্রীড়াঙ্গনে আসবে বলে আশা প্রকাশ করেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...