Current date Sep 15, 2026
বাংলাদেশ

এবারের ফুটবলে উল্টাপাল্টা ফল হচ্ছে : প্রধানমন্ত্রী

URL copied
Share URL copied

 

অনলাইন ডেস্ক : চলতি রাশিয়া ফুটবল বিশ্বকাপের খেলা দেখছেন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি খেলা দেখছি। তবে এবারের ফুটবলে উল্টাপাল্টা ফল হচ্ছে।’

আজ বুধবার রাতে গণভবনে এশিয়া কাপজয়ী নারী ক্রিকেটারদের সংবর্ধনা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী একথা বলেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রত্যেক নারী ক্রিকেটারকে ১১ লাখ টাকার চেক এবং বিশেষ নৈপুণ্যের জন্য ২৭ লাখ টাকাসহ মোট ২ কোটি টাকার চেক তুলে দেন প্রধানমন্ত্রী।

নারী ক্রিকেটারদের পাশে থাকার অঙ্গীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জয়যাত্রা শুরু হয়েছে, এ ধারা অব্যাহত রাখবে হবে। পরাজয়ে হতাশা নয় বরং নতুন করে জয়ের প্রতিজ্ঞা নিতে হবে। ক্রিকেট খেলায় একসময় মেয়েদের পাওয়া কঠিন ছিল, খেলোয়াড় পাওয়া যেত না। রক্ষণশীল সমাজ নানাদিক থেকে বাধা ছিল। আশার কথা হচ্ছে, মেয়েদের ক্রিকেট দল তৈরি হয়েছে।

বাবা-দাদাসহ ভাইয়েদের খেলাধুলার আগ্রহের কথা তুলে ধরে বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনা বলেন, ‘আমাদের পরিবারটা খেলাধুলা প্রিয় পরিবার। বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়লে দেখবেন, সেখানে তার খেলাধুলার কথা উল্লেখ রয়েছে। আর আমি তো আমার ভাই কামালের সাথে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিনটন, সাইকেল চড়া থেকে শুরু করে সব খেলায় খেলেছি।’

অনুষ্ঠানে রাখা বক্তব্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসাপ পাপন বলেন, নারী ক্রিকেটারদের বেতন ৬০০ টাকা ছিল না। ছেলে আর মেয়ে ক্রিকেটারদের মধ্যে কোনো বৈষম্য নেই।

এ সময় নারী ক্রিকেটারদের পাবলিক বাসে চড়া নিয়ে ফেসবুক ও পত্রিকায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলেও মন্তব্য করেন পাপন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...