Current date Sep 6, 2026
লাইফস্টাইল

গালাগাল স্বাস্থের জন্য ভালো!

URL copied
Share URL copied

লাইফস্টাইল ডেস্ক : আশেপাশে লক্ষ্য করলেই দেখা যাবে, এমন অনেক মানুষ আছেন যাদের মুখের ভাষা খুব খারাপ। কথায় কথায় এমন অনেক শব্দ উচ্চারণ করেন, যা জনসাধারণের বোধগম্য না হয়। তবে গালাগাল নিয়ে সমাজে বাজে দৃষ্টিকোণ থাকলেও এই অভ্যাসকেই সুস্থ থাকার সহজ চাবিকাঠি হিসেবে ব্যাখ্যা করছেন বিশেষজ্ঞরা।
সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক একাধিক গবেষণা দেখা গেছে, মানসিক চাপ, অবসাদ, মাত্রাতিরিক্ত উত্তেজনা কমানোর ক্ষেত্রে গালাগাল খুবই কার্যকরী ভূমিকা পালন করে।

ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক ও ফলিত ভাষাতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কিরিকুস অ্যান্টনিও জানান, গালাগাল আসলে মন থেকে রাগ-ক্ষোভ বের করে মানসিক চাপ কাটানোর সহজ উপায়।

অ্যান্টনিওর মতে, যে সব মানুষ উত্তেজিত হলেও গালাগাল দিতে পারেন না বা দেন না তাদের মধ্যে মানসিক অবসাদ, উচ্চ রক্তচাপসহ নানা স্নায়বিক সমস্যা দেখা যায়। শুধু তাই নয়, কখনও এই সব ব্যক্তিদের মধ্যে দ্বৈত ব্যক্তিত্বের (split personality) সমস্যাও দেখা যায়। তুলনায় যারা সহজে গালাগাল দিয়ে চাপমুক্ত হন তারা অনেক বেশি সুস্থ থাকেন।
মার্কিন গবেষক ও মনোবিজ্ঞানীদের মতে, মাত্রাতিরিক্ত মানসিক চাপ ও ক্ষোভ কাটাতে প্রয়োজনে একান্তে গালাগাল দেওয়া ভাল। তবে স্থান-কাল-পাত্র সম্পর্কে অবশ্যই খেয়াল রাখা দরকার!

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...