Current date Sep 15, 2026
বিশ্ব

স্ত্রীর মুখে দাড়ি, তালাকের আবেদন স্বামীর

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: ‘স্ত্রীর মুখে দাড়ি ও গলার স্বরও পুরুষের মতো’-এমন অভিযোগ এনে আদালতে তালাকের আবেদন করেছেন এক ব্যক্তি। ভারতের আহমেদাবাদ শহরে ঘটেছে এ ঘটনা।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই নারীর স্বামী অভিযোগে বলেন, ‘আমি যখন তাকে প্রথমবার দেখি তখন তার মুখে মেক-আপ ছিল। আর বিয়ের অনুষ্ঠানিকতা আমার শ্বশুরবাড়িতে করা হয়। সে সময় নেকাব পরা থাকায় বিয়ের আগ পর্যন্ত ওই নারীর মুখ দেখতে পারেননি বলে আরও অভিযোগ করেন তিনি।

ওই ব্যক্তি আরও বলেন, ‘স্ত্রীর সঙ্গে সাত দিন থাকার পর কাজের কারণে শহরের বাইরে যাই। তবে বাড়িতে কয়েকদিন পর ফেরার পর তার মুখে দাড়ি লক্ষ্য করি। এমনকি তার গলার স্বরও পুরুষের মতো উপলব্ধি করি।’
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, হরমোনজনিত সমস্যার কারণে তার গলার স্বর বদলে যাচ্ছে এবং মুখে দাড়ি বাড়ছে বলে আদালতে জানিয়েছেন ওই নারী। তবে এ সমস্যা সমাধানে চিকিৎসা নেওয়া যেতে পারে বলেও তিনি আরও জানান।

বিয়ের সময় স্বামীকে যৌতুক নেওয়ার অভিযোগ উল্লেখ করে ওই নারী জানান, বিষয়টি নিয়ে তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়েছে। তিনি বলেন, ‘আমাকে বাড়ি থেকে বের করার জন্য মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।’
এদিকে বিচ্ছেদের জন্য উপস্থাপিত অভিযোগগুলো যথোপযোগী নয় -মন্তব্য করে বিচারক তালাকের আবেদন বাতিল করেন। আদালতে বেশিরভাগ শুনানিতে উকিলসহ ওই নারীর স্বামী অনুপস্থিত ছিলেন বলেও এ সময় উল্লেখ করেন বিচারক।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...