Current date Sep 7, 2026
খেলা

মেসির পায়ে শেকল পরাতে চায় ক্রোয়েশিয়া

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এ বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি। তাই তৃতীয়বারের মতো বিশ্বকাপ জিততে পাঁচবারের বর্ষসেরা এই খেলোয়াড়ের দিকেই তাকিয়ে আছে আর্জেন্টিনা। কিন্তু শনিবার নিজেদের প্রথম ম্যাচে বিশ্বকাপে নবাগত আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে দর্শক-সমর্থকদের হতাশ করেছে দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তাই আজ বৃহস্পতিবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠতে মরিয়া হয়ে থাকবেন মেসি।

তাই মেসির পায়ে শেকল পরিয়েই মূলত আর্জেন্টিনা বধের ছক কষছে ক্রোয়েশিয়া। কেননা, মেসিই যে আর্জেন্টিনার প্রাণভ্রমরা এটা খুব ভালো করেই জানেন ক্রোয়েশিয়ার মাতেও কোভাচিচ ও আন্তে রেভিচ।

বাংলাদেশ সময় রাত ১২টায় ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় বিশ্বকাপ শুরু করা ক্রোয়েশিয়া।

আর্জেন্টিনার বিপক্ষে জয় ছিনিয়ে আনতে মেসির পায়ে শিকল পরানোর বিকল্প নেই বলে মন্তব্য করে ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদের হয়ে মেসির বিপক্ষে লড়ার ভালো অভিজ্ঞতা সম্পন্ন কোভাচিচ বলেন, ‘আর্জেন্টিনা মেসির ওপর অনেক বেশি নির্ভর করে। যদিও তারা অসাধারণ একটি দল। অবশ্যই তাদের অন্য দিকগুলো নিয়েও সতর্ক হতে হবে। তবে মেসিকে আটকাতে পারলে অর্ধেক কাজ হয়ে যাবে।’

‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে নাইজেরিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় দিয়ে বিশ্বকাপ শুরু করে ক্রোয়েশিয়া। বিপরীতে আর্জেন্টিনা ও মেসির বিশ্বকাপ যাত্রাটা আশানুরূপ হয়নি। আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে তারা। এমনকি ওই ম্যাচে পেনাল্টি মিস করেছিলেন মেসি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...