Current date Oct 30, 2026
বিনোদন

প্রিয়াঙ্কার ‘অসমাপ্ত’ স্মৃতিকথা

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া এখন হলিউডেও পরিচিত মুখ। সাবেক এই বিশ্বসুন্দরী অভিনয়ের পাশাপাশি গানেও পটু। জাতিসংঘের শিশুবিষয়ক দপ্তরের শুভেচ্ছাদূত। ‘পার্পেল পেবলস পিকচার’ নামে নিজের একটি প্রযোজনা প্রতিষ্ঠান আছে তাঁর। এবার তিনি কলম হাতে নিয়েছেন। নিজের স্মৃতিকথার একটি বই বের করবেন। ‘আনফিনিশড’ নামের তাঁর এই স্মৃতিকথা বের হবে আগামী বছর। বইটি যৌথভাবে প্রকাশ করছে যুক্তরাষ্ট্রের ব্যালেনটাইন বুকস ও পেঙ্গুইন র‍্যানডম হাউস।

৩৫ বছর বয়সী এই অভিনেত্রী জীবনে অনেক দেশ ঘুরেছেন। অল্প বয়সে মিডিয়ায় যুক্ত হওয়ায় অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। বলিউডের পাশাপাশি হলিউডে কাজ করেছেন, দেখেছেন সেখানে মানুষের জীবনযাপন। প্রিয়াঙ্কার স্মৃতিকথায় কি সেসব বিষয় উঠে আসবে? প্রিয়াঙ্কা বলেন, ‘এই বইয়ে আমার অকপট অভিজ্ঞতার কথা থাকবে। বইটি হবে মজার, অনুপ্রেরণামূলক, সাহসী ও বিদ্রোহী। ঠিক আমার মতো।’ এই তারকা আরও বলেন, ‘আমি বরাবরই আমার অনুভূতিগুলোকে গোপন রাখি। ব্যক্তিগত বিষয় নিয়ে আলাপ করি না। এই দীর্ঘ যাত্রায় আমি কখনোই আমার একান্ত অনুভূতি নিয়ে কথা বলিনি। কিন্তু এখন আমি তা প্রকাশ করতে প্রস্তুত।’

মতামত জানানোর ক্ষেত্রে অবশ্য প্রিয়াঙ্কা বরাবরই ঠোঁটকাটা। কোনো কিছুতেই যেন ভয় পান না এই নায়িকা। তিনি তাঁর এই বইয়ে নিজের গল্প শোনাতে চান। যেন তাঁর অভিজ্ঞতা থেকে আশাবাদী মানুষেরা আরও বেশি অনুপ্রেরণা পায়। বিশেষ করে নারীদের জাগানোর জন্যই নাকি তিনি এই বই লিখেছেন। এই নায়িকা বলেন, ‘নারীদের সব সময় বলতে শোনা যায়, আমরা চাইলেও সবকিছু পারি না। কিন্তু আমি সবকিছু করতে চাই। আর আমি বিশ্বাস করি, চাইলে সবাই পারবে। নারীদের চারদিকের কাচের দেয়াল ভেঙে ফেলতে হবে। মেয়েরা যে সবকিছু পারে, আমি নিজে তাঁর বড় প্রমাণ।’

নিজের গল্প, পর্যবেক্ষণ আর অভিজ্ঞতা দিয়ে সাজানো প্রিয়াঙ্কার এই বই তাই শুধু একটি আত্মকথা নয়, নারীদের জন্য একটি অনুপ্রেরণা মূলক বইও বটে। কিন্তু বইয়ের নাম ‘আনফিনিশড’ অর্থাৎ ‘অসমাপ্ত’ কেন? কারণ প্রিয়াঙ্কার যে আরও অনেক পথ পাড়ি দেওয়া বাকি। নিজের জীবন এত তাড়াতাড়ি থামতে দিতে চান না তিনি।

মার্কিন গণমাধ্যমগুলো এখন প্রিয়াঙ্কা আর নিক জোনাসের প্রেম নিয়ে সরব। থেমে নেই ভারতীয় গণমাধ্যমও। এই প্রেমের গুঞ্জন ছড়াতে শুরু করে গত বছর মে মাস থেকে। সে বছরই মেট গালা অনুষ্ঠানে প্রিয়াঙ্কা ও নিক প্রথমবারের মতো হাঁটেন রেড কার্পেটে। কিন্তু তখন নিজেদের সম্পর্কের কথা তাঁরা বেমালুম এড়িয়ে গেছেন। এখনো যে স্বীকার করছেন, তা নয়। এক মাস ধরে ঘন ঘন দেখা যাচ্ছে দুজনকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনুভূতি প্রকাশের ক্ষেত্রেও ইদানীং তাঁরা কোনো বাধা মানছেন না। কিছুদিন আগে মার্কিন গায়ক নিকের এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে হাতে হাত ধরে হাজির হন মিস চোপড়া। এমনকি শোনা যাচ্ছে তাঁদের বিয়ের গুজবও।

Share URL copied
Lead Newsরাজনীতি

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার...

Lead Newsবাংলাদেশ

ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক নগরবাসীর নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে ফুটপাত দখলমুক্ত করার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি)...

Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২২১ জন সন্দেহজনক হাম...