Current date Sep 15, 2026
বাংলাদেশ

পঞ্চগড়ে বিষপানে মা-ছেলের মৃত্যু

URL copied
Share URL copied

পঞ্চগড় প্রতিনিধি: পারিবারিক কলহের জের ধরে দুই শিশু সন্তানসহ এক মা বিষপান করেছেন। এতে এক শিশু ও মায়ের মৃত্যু হয়েছে। অপর শিশু সন্তানকে আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার রাতে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চেংঠি হাজরাডাংগা ইউনিয়নের শেওরাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
pran নিহতরা হলেন ওই গ্রামের জয়দেব রায়ের স্ত্রী মমতা রানী (৩৫) ও তার দেড় বছরের শিশু সন্তান রাতুল চন্দ্র রায়। গুরুতর অসুস্থ শিশুর নাম সেতু রানী(৬)।

চেংঠি হাজরাডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল চন্দ্র রায় আরটিভি অনলাইনকে বলেন, স্বামীর সঙ্গে ঝগড়া করে বুধবার সন্ধ্যার পর মমতা রানী তার দুই শিশু সন্তান সেতু ও রাতুলকে আমের রসের সঙ্গে বিষ পান করিয়ে নিজেও বিষ পান করেন। বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা তাদের গুরুতর অসুস্থ অবস্থায় দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাত নয়টার দিকে মমতা রানী মারা যান। পরে আশঙ্কাজনক অবস্থায় দুই সন্তানকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে রাতুলের মৃত্যু হয়। সেতু রানীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, পারিবারিক কলহের জের ধরেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আমরা আরও খোঁজ নিচ্ছি। এ ঘটনায় আপাতত অপমৃত্যু (ইউডি) মামলা করা হচ্ছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...