Current date Sep 15, 2026
বাংলাদেশ

মৈত্রী এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ

URL copied
Share URL copied

কুষ্টিয়া প্রতিনিধি : আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়েছে দুর্বৃত্তরা। তবে এতে ট্রেন ও যাত্রীদের কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। বিকেলে রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

pran স্থানীয় ও রেলওয়ে পুলিশ সূত্র জানায়, বেলা সাড়ে ১১টার দিকে আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন কলকাতা যাওয়ার পথে ভেড়ামারা দক্ষিণ রেল ক্রসিংয়ে পৌঁছালে ট্রেন লক্ষ্য করে পাথর ও ঢিল ছোড়া হয়।

খবর পেয়ে দ্রুত সেখানে যান নবগঠিত রেলওয়ে জেলা পাকসীর সুপার নজরুল ইসলাম খান, রেলওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাকসুদুল আলম, কুষ্টিয়া সার্কেল ফিরোজ আলম, ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও পোড়াদহ রেলওয়ে থানার ওসি আফজাল হোসেন। এসময় তাদের সঙ্গে ভেড়ামারা পৌরসভার মেয়র শামীমুল ইসলামও ছিলেন।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ট্রেনে অবস্থানকারী নিরাপত্তাকর্মীরা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে ঢিল নিক্ষেপের বিষয়টি রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে আসেন। সেখানে খোঁজখবর রাখা হচ্ছে।

নবগঠিত রেলওয়ে জেলা পাকসীর সুপার নজরুল ইসলাম খান বলেন, ট্রেন বা যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। এরপরও মৈত্রী ট্রেন বিধায় বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...