Current date Sep 7, 2026
রাজনীতি

খালেদা জিয়ার মুক্তি দাবিতে রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: কারাবন্দী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আজ শুক্রবার সকাল ৮টায় রাজধানীর কল্যাণপুরে তারা এ বিক্ষোভ মিছিল করে।

মিছিলে নেতৃত্বে দেওয়া রুহুল কবির রিজভী এ সময় বলেন, এটা কোনো ঘোষিত কর্মসূচি নয়। আমাদের নেত্রী জেলে। আমরা প্রতিবাদের মধ্যে আছি। যে কেউ যেকোনো সময় ও স্থানে এই প্রতিবাদ মিছিল করতে পারে।

মিছিলে ঢাকা মহানগর পশ্চিম বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন অঙ্গসংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সকাল পৌনে ৮টা থেকে মাত্র ১৫ মিনিটের ওই মিছিলটি কল্যাণপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে শ্যামলী গিয়ে শেষ হয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...