Current date Sep 7, 2026
খেলা

বিশ্বকাপে ফাইনালে যাবে কোন ২ দেশ, জানালেন বেকহাম!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক: রাশিয়ায় বিশ্বকাপ এখন মধ্যগগণে। প্রথম রাউন্ডের খেলা প্রায় শেষ। এবার ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির মতো বিশ্বকাপ জেতার দাবিদার দেশগুলি নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। আর এর মধ্যেই সাবেক ইংল্যান্ড অধিনায়ক জানিয়ে ডেভিড বেকহাম জানিয়ে দিলেন, বিশ্বকাপ ফাইনালে কোন দু’‌টি দেশ উঠবে।

তারকা এই ফুটবলারের মতে, তার নিজের দেশ ইংল্যান্ড এবং লিওনেল মেসির আর্জেন্টিনাকে আগামি ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ খেলতে দেখা যাবে। চীনে ফুটবল লিগের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ব্যাকহাম বলেন, ‘আমি মনে করি আর্জেন্টিনা এবং ইংল্যান্ড ফাইনালে উঠবে।‌ হ্যাঁ, আমি অবশ্যই চাইব আমার দেশ ফাইনাল জিতুক। দেশের প্রতি দুর্বলতা এবং আবেগতাড়িত হওয়ার কারণেই আমি এটা চাই।’

তবে এর পাশাপাশি সাবেক রিয়াল মাদ্রিদ তারকা এটাও মনে করেন, গ্যারেথ সাউথগেটের দলের জন্য ফাইনালে ওঠার রাস্তা মোটেও সহজ হবে না। ‌ তিনি বলেন, ‘গ্রুপের প্রথম ম্যাচেই ইংল্যন্ড জয় পাওয়ায়‌ আমি খুব খুশি। এই ইংল্যান্ড দল তারুণ্যে ভরপুর। এই দলের খেলোয়াড়দের বিশ্বকাপের মতো বড় টুর্নামেন্টে খেলার বেশি অভিজ্ঞতা নেই। তাই টুর্নামেন্ট যত এগুবে, লড়াই আরও কঠিন হবে। এবারের বিশ্বকাপে অনেক ভাল ভাল দল রয়েছে।’‌

এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচে তিউনিশিয়াকে ২-১ গোলে হারিয়েছে। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অধিনায়াক হ্যারি কেনের গোলে মুখরক্ষা করেছে ব্রিটিশরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...