Current date Jul 11, 2026
বাংলাদেশ

দুই সন্তানকে হত্যার পর দরিদ্র বাবার আত্মহত্যা!

URL copied
Share URL copied

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর রায়পুরায় দুই সন্তানকে হত্যার পর তাদের বাবা আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। আজ শুক্রবার ভোরে রায়পুরা পৌর এলাকার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত কাজল মোল্লা (৩২), তাঁর মেয়ে কাকলী আক্তার (৮) ও ছেলে সোয়ান মোল্লার (৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দারিদ্র্যের কারণে সন্তানদের নিয়ে কাজল আত্মহত্যা করেন বলে ধারণা করছে পুলিশ।

নিহত কাজল মোল্লার বড় ভাই সামসু মোল্লা বলেন, ‘কাজল তিন বছর ধরে আমাদের বাড়িতে থাকে না। সে উপজেলার নয়াচর গ্রামের শ্বশুরবাড়িতে থেকে নরসিংদী শহরে অটোরিকশা চালাত। মাঝেমধ্যে আমাদের বাড়িতে আসত খোঁজখবর নিতে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার আগে সে তার দুই সন্তানকে নিয়ে আমাদের বাড়িতে আসে। আমাদের দেখে সন্ধ্যার পর চলেও যায়। আজ সকালে খবর পাই, আমাদের বাড়ির খানিকটা দূরে তার দুই সন্তানকে হত্যা করে সে আত্মহত্যা করেছে। দৌড়ে গিয়ে দেখি, নোংরা পরিবেশে বর্ষার পানি জমে থাকা একটি গর্তের পাশে সন্তান দুটির লাশ পড়ে আছে এবং একটি গাছে সে ঝুলে আছে।’

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দারিদ্র্যের কারণে সন্তানদের নিয়ে কাজল আত্মহত্যা করেছেন। তদন্তের আগে এর বেশি কিছু বলা সম্ভব নয়।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....