Current date Sep 7, 2026
খেলা

অতিরিক্ত সময়ে গোল উৎসবে ব্রাজিলের জয়

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: রেফারির দেওয়া অতিরিক্ত সময়ে কৌতিনহো-নেইমারের অবিশ্বাস্য গোলে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লো ব্রাজিল। পুরো ম্যাচে একের পর এক সুযোগ পেয়েও কোস্টারিকার জালে বল জড়াতে পারেননি নেইমার-জেসুসরা।

তবে কোস্টারিকা গোলরক্ষক নাভাসের অসাধারণ নৈপুণ্যে নিশ্চিত কয়েকটি গোল হাতছাড়া হয় ব্রাজিলের। পুরো ম্যাচেই দাপট দেখিয়ে খেলে সেলেসাওরা। শুধু গোলই হচ্ছিল না। আক্রমণের পসরা সাজিয়েও ব্যর্থ হয়েছেন নেইমাররা। ম্যাচের ৭২ শতাংশ সময় বল ছিল ব্রাজিলীয়দের পায়ে।

৯১ মিনিটে কৌতিনহোর গোলে এগিয়ে যায় ব্রাজিল। আবার রেফারির দেওয়া অতিরিক্ত সময়ের ৭ মিনিটে কোস্টারিকার কফিনে শেষ পেরেক ঠোকেন নেইমার।

এর আগে প্রথমার্ধে ব্রাজিল-কোস্টারিকা ম্যাচে গোল পায়নি কোনো দলই। কোস্টারিকার ডি-বক্সে বারবার হানা দিলেও গোলের দেখা পাননি নেইমার-জেসুসরা। যদিও জেসুসের একটি গোল বাতিল হয়ে যায় অফসাইডের কারণে।

প্রথমার্ধেও বল দখলের লড়াইয়ে কোস্টারিকার চেয়ে এগিয়ে ছিল ব্রাজিল। প্রায় ৬৭ শতাংশ সময় বল ছিল ব্রাজিলীয়দের পায়ে। কোস্টারিকার গোল মুখ লক্ষ্য করে ছয়টি শট নিলেও জালে জড়ায়নি একটি বলও। অন্যদিকে কোস্টারিকার আক্রমণভাগ ছিল নিস্প্রভ।

মস্কোর সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে শুরু হয় ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৬টায় ম্যাচটি শুরু হয়। এর আগে প্রথম ম্যাচে সুইজারল্যন্ডের বিপক্ষে ১-১ ড্র করে ব্যাকফুটে ছিল সেলেসাওরা। জাতীয় দলের হয়ে ফগনারের অভিষেক হয় ২০১৭ সালে কোস্টারিকার বিপক্ষেই। আজ বিশ্বকাপেও খেলতে নামেন একই দলের বিপক্ষেই।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...