Current date Sep 7, 2026
খেলা

ধরা পড়লো নেইমারের ‘নাটক’

URL copied
Share URL copied

সুইজারল্যান্ডের বিপক্ষে কমপক্ষে ১১ বার ফাউলের শিকার হয়েছেন নেইমার। সেই ম্যাচের পর ব্যথার দরুণ ঠিকমতো অনুশীলনও করতে পারেননি ব্রাজিলিয়ান এই সুপারস্টার। এসময় সমর্থকদের পক্ষ থেকে সমবেদনা যতটা পেয়েছেন, ঠিক ততটাই সমালোচিত হয়েছেন অদ্ভুত এক কারণে।সমালোচকদের দাবি, গায়ে ছোঁয়া লাগলেই পড়ে যান নেইমার। মাঠে খেলার চেয়ে অভিনয়েই বেশি মনোযোগ তাঁর।

 ফুটবলারদের মধ্যে একটু আধটু অভিনয়ের প্রবণতা প্রায়ই দেখা যায়। তবে, কোস্টারিকার বিপক্ষে নেইমারের অভিয়নটা ধরা পড়েছে বেশ স্পষ্ট ও দৃষ্টিকটুভাবে।তখন ম্যাচের নির্ধারিত সময় বাকি আর মাত্র ১২ মিনিট। দুর্দান্ত খেলেও গোলের দেখা পাচ্ছিল না ব্রাজিল। এমন সময় কোস্টারিকার বক্সের মধ্যে বলের নাগাল পান নেইমার। কোস্টারিকার সেন্টারব্যাক জিয়ানকার্লো গঞ্জালেজকে ঠিকই বোকা বানিয়েছিলেন। তবে, গঞ্জালেজ পড়ে যাওয়ার সময় নেইমারের গায়ে একবার হাত দেন। ব্যাস, পড়ে যান নেইমার! পেনাল্টির বাঁশি বাজান রেফারি।ক্ষেপে যান কোস্টারিকার খেলোয়াড়রা। ঘিরে ধরেন রেফারিকে। তাদের দাবির পরিপ্রেক্ষিতে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির শরণাপন্ন হন ফিল্ড রেফারি। সেখানেই ধরা পড়ে যায় নেইমারের অভিনয়। বাতিল হয়ে যায় পেনাল্টি। অথচ বলটি গোলে শট করার সময় এবং সুযোগ দু’টোই ছিল নেইমারের। এত কাছ থেকে অভিনয় করে পেনাল্টি আদায়ের চিন্তা না করে গোলে শট করলেই হয়তো পরাস্ত হতেন কাইলর নাভাস।

তবে, কলঙ্কটা ঠিকই ঘুচিয়েছেন নেইমার। যোগ করা ৬ মিনিট শেষ হয়ে যাওয়ার পরেও ব্রাজিল আক্রমণে থাকায় শেষ বাঁশি বাজাননি রেফারি। ডগলাস কস্টার অ্যাসিস্টে রাশিয়া বিশ্বকাপে গোলের খাতা খোলেন নেইমার। তার আগে কৌতিনহোর গোলে এগিয়ে থাকা ব্রাজিল মাঠ ছাড়ে ২-০ গোলের স্বস্তির জয় নিয়ে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...