Current date Nov 7, 2026
বাংলাদেশ

রংপুরে সড়কে বিকল বাসে ট্রাকের ধাক্কা, নিহত ৬

URL copied
Share URL copied

রংপুর প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ছয়জন নিহত হয়েছে। আহত ১৩ জন। গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে ঠাকুরটারী এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের একটি চাকা ঠাকুরটারী এলাকায় রাত দেড়টার দিকে ফেটে যায়। চাকাটি বদল করছিলেন বিআরটিসির চালক ও তাঁর সহকারী। মহাসড়কে দাঁড়িয়ে দেখছিলেন কয়েকজন যাত্রী।

রাত দুইটার দিকে রংপুরগামী একটি ট্রাক পেছন থেকে সড়কে দাঁড়িয়ে থাকা যাত্রীসহ বিআরটিসির বাসটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়। আহত হয় ১৩ জন। খবর পেয়ে রাত আড়াইটার দিকে তারাগঞ্জ ও রংপুর থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। লাশ ও গাড়ি দুটি তারাগঞ্জ হাইওয়ে থানার পুলিশের হেফাজতে রয়েছে।

ফায়ার সার্ভিসের একজন কর্মী বলেন, নিহত ব্যক্তিদের শরীরের অবস্থা এতটাই ছিন্নভিন্ন যে তাদের শনাক্ত করা যাচ্ছে না। সবাই বাসটির যাত্রী ছিলেন।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হেল বাকি ছয়জন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...