Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ১৬

URL copied
Share URL copied

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়িতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় ১৬ জন নিহত এবং আহত হন আরও ২৩ জন। আজ শনিবার ভোর পৌনে ৫টার দিকে উপজেলার ব্র্যাক মোড় সংলগ্ন বাঁশকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম জানান, ‘আলম এন্টারপ্রাইজ নামে একটি যাত্রীবাহী বাস পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। রাস্তায় বাসটি রংপুর-ঢাকা মহাসড়কের পলাশবাড়ির বাঁশকাটা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নয়জন নিহত হন ও আহত হন আরও অন্তত ৩০ জন।

পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও সাতজন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ওসি।

মাহমুদুল আলম জানান, আহতদের পলাশবাড়ি উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্স, রংপুর মেডিকেল কলেজ ও বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...