Current date Sep 7, 2026
খেলা

আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কঠিন কিছু নয় : নাইজেরিয়ান ফরোয়ার্ড

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কঠিন কিছু নয় : শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষে ২-০ গোলের জয়ে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার রাস্তা সুগম করেছে নাইজেরিয়া। আফ্রিকান সুপার ঈগলদের পরের পর্বে যাওয়ার পথে এখন একমাত্র বাধা আর্জেন্টিনা। তবে লাতিন আমেরিকার দেশটির বিপক্ষে গোল করা কঠিন কিছু হবে না বলে মনে করেন নাইজেরিয়ার জয়ের নায়ক আহমেদ মুসা।

২০১৪ সালের বিশ্বকাপেও একই গ্রুপে ছিল আর্জেন্টিনা ও নাইজেরিয়া। সেবার গ্রুপ পর্বের ম্যাচে ২-৩ ব্যবধানে হেরে গিয়েছিল নাইজেরিয়া। দলের পক্ষে দুই গোলই করেন মুসা। শুক্রবার আইসল্যান্ডের বিপক্ষেও দুই গোল করেছেন তিনি। অথচ এই আইসল্যান্ডের বিপক্ষেই গোল পেতে ঘাম ঝরেছে আর্জেন্টাইন খেলোয়াড়দের।

ম্যাচ শেষে মুসা জানিয়েছেন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটি তাদের জন্য গুরুত্বপূর্ণ ঠিক, কিন্তু খুব একটা কঠিন হয়। মুসা বলেন, ‘আমরা জানি আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটির গুরুত্ব কতোটা। এই ম্যাচটি আমাদের জন্য বাঁচা-মরার লড়াই এবং আমাদের অবশ্যই জিততে হবে। তবে আর্জেন্টিনার বিপক্ষে গোল করা কঠিন কিছু নয়।’

আগামী ২৬ জুন মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে খেলবে নাইজেরিয়া। সেই ম্যাচে জিতলেই পরের পর্বের টিকিট পেয়ে যাবে আফ্রিকান সুপার ঈগলরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...