Current date Sep 7, 2026
খেলা

কাবায়েরো ভাবছেন, কেন এসেছিলাম ফুটবলে!

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক : একটি বাজে গোলই খেয়েছেন। এর বেশি কিছু নয়। কিন্তু আর্জেন্টাইন গোলরক্ষক উইলি কাবায়েরো ও তাঁর পরিবারের জীবন অতিষ্ঠ করে তুলেছে উগ্রবাদী সমর্থকেরা।

আর্জেন্টিনার গোলরক্ষক উইলফ্রেদ ‘উইলি’ কাবায়েরো একটা ভুল করেছিলেন। সে ভুলে ক্রোয়েশিয়ার বিপক্ষে দলের হার ত্বরান্বিত হয়েছে। সবই ঠিক আছে! তাই বলে কাবায়েরোর ব্যক্তিগত জীবন অতিষ্ঠ করে তোলা কি ঠিক? এমনিতেই তো আর্জেন্টাইন এই গোলরক্ষকের চরম অনুশোচনায় ভোগার কথা। কিন্তু এমন একটা সময়ে তাঁকে ও তাঁর পরিবারকে যদি জীবনের হুমকি দেওয়া হয়, সেটা কি ঠিক! কেবল জীবনের হুমকি নয়, তাঁর স্ত্রী ও মেয়ের সম্ভ্রমহানির হুমকি দেওয়া হয়েছে।

বিশ্বকাপ শুরুর আগে নিজের স্ত্রী ও মেয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন ইনস্টাগ্রামে। তখন অনেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন চেলসির ৩৬ বছর বয়সী এই গোলরক্ষককে। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হারের পর ব্যাপারটা রীতিমতো বিপর্যয়ে রূপ নিয়েছে। অকথ্য সব মন্তব্যে ভরে গেছে কাবায়েরোর ইনস্টাগ্রাম। উগ্র সমর্থকেরা এমন একটা ভাব করছে যেন কাবায়েরোর জন্যই সবকিছু শেষ হয়ে গেছে।

সেরা সময়টা বহু আগেই পেছনে ফেলে এসেছেন। নিয়মিত গোলরক্ষক সার্জিও রোমেরোর চোটে আর্জেন্টিনার গোলবার সামলানোর দায়িত্ব পড়ে গেছে তাঁর কাঁধে। কিন্তু তাঁর শিশুতোষ ভুলেই আর্জেন্টিনাকে প্রথম গোল হজম করতে হয়। তবে কাবায়েরোর শিশুতোষ ভুলটাই যে আর্জেন্টিনার হারের একমাত্র কারণ, তা কিন্তু নয়। তবু কাবায়োরের দিকে ধেয়ে আসছে উগ্রবাদ আর ঘৃণার তপ্ত হলকা।

কাবায়েরো এখন ভাবতেই পারেন, ফুটবলটা খেলতে গিয়েছিলেন কোন দুঃখে!

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...