Current date Sep 6, 2026
লাইফস্টাইল

হার্টের সমস্যা দূর করতে বিয়ে করুন!

URL copied
Share URL copied

লাইফস্টাইল ডেস্ক : বিয়ে করলে মানুষের হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকি ২০ শতাংশ পর্যন্ত কমে যায়। যেখানে অবিবাহিতদের মধ্যে এ রোগের ঝুঁকি প্রায় ৪২ শতাংশ। সম্প্রতি এমনই এক সমীক্ষা সামনে এনেছে ব্রিটেনের একদল গবেষক।
জার্নাল হার্ট-এ প্রকাশিত প্রকাশিত ওই গবেষণাপত্রে বলা হয়, হৃদজনিত রোগের ৮০ শতাংশের প্রধান কারণ হল বয়স, লিঙ্গ, উচ্চরক্তচাপ, অধিক কোলেস্টেরল, ধূমপান ও ডায়াবেটিস। তবে এটা পরিষ্কার নয়, বাকি ২০ শতাংশের কারণ ঠিক কী।

সম্প্রতি ব্রিটেনের কিল বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এই নিয়ে গবেষণা শুরু করেন। বিশ্বের বিভিন্ন দেশের ৪২ থেকে ৭৭ বছর বয়সী প্রায় ২০ লক্ষ নারী-পুরুষ গবেষণায় অংশগ্রহণ করে।

সব তথ্য একত্রিত করে পর্যালোচনা করার পর গবেষকরা জানান, বিপত্নীক/বিধবা, তালাকপ্রাপ্ত অথবা কখনও বিয়ে করেননি এমন মানুষের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি।

গবেষকদের দাবি, বিয়ে না করার ফলেও স্ট্রোকে মৃত্যুর প্রবণতা অনেক বেশি। এমনকি তালাকের ফলে নারী-পুরুষ উভয় ক্ষেত্রেই হৃদরোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৩৫ শতাংশ বৃদ্ধি পায়। আবার,বিধবা হলে স্ট্রোকের বিপদ ১৬ শতাংশ বৃদ্ধি পায়।

পরিসংখ্যায় সমলিঙ্গ বিবাহ, বৈবাহিক জীবনের গুণমান, লিভ-ইন সম্পর্ক অন্তর্ভুক্ত করা হয়নি বলে আরও জানান গবেষকরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...