Current date Sep 7, 2026
খেলা

রাশিয়ায় আর্জেন্টাইন সমর্থকদের মারামারি, আটক ৭

URL copied
Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2018-06-22 20:42:43Z | http://piczard.com | http://codecarvings.com
Share URL copied

স্পোর্টস ডেস্ক : রাশিয়া বিশ্বকাপের আয়োজক কমিটি বলেছে, ক্রোয়েশিয়া সমর্থকদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ায় সাত আর্জেন্টাইনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে ৩ গোলে হেরে যায় মেসিশিবির। লজ্জাজনক এই হারের পরেই খেপে ওঠেন আর্জেন্টিনার ভক্তরা।

রাশিয়া বিশ্বকাপের শুরুটা খুবই খারাপ হয়েছে আর্জেন্টাইনদের। এর আগে মেসির পেনাল্টি মিসের বদৌলতে গ্রুপের প্রথম খেলায় দুর্বল আইসল্যান্ডের সঙ্গে ড্র করে আর্জেন্টিনা।

প্রথম খেলায় ড্র ও পরে লজ্জাজনক হারের পর বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায়ের আশঙ্কা দেখা দিয়েছে আর্জেন্টিনার সামনে।

ফিফা জানিয়েছে, তাদের মারামারির দৃশ্য আগেই ধারণ করে রাখা হয়েছিল। শুক্রবার সকালে তারা হামলাকারী আর্জেন্টাইন সমর্থকদের চিহ্নিত শুরু করে।

এখন বিষয়টি কোথায় গিয়ে গড়ায় সে দায়িত্ব দেশটির বিচার বিভাগ কর্তৃপক্ষের।

আর্জেন্টিনার বর্তমান দলটিকে ইতিহাসের সবচেয়ে বাজে হিসেবে দেখছেন দেশটির বিশ্বকাপ জয় সাবেক খেলোয়াড় ওসি আরদিলেস।

এ সময় তিনি আর্জেন্টাইন কোচ হোর্হে সাম্পাওলির ওপর ক্ষোভ ঝাড়েন। টুইটারের এক পোস্টে তিনি লিখেছেন- বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে এটিই সবচেয়ে বাজে দল।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...