Current date Jul 11, 2026
বাংলাদেশ

টাঙ্গাইলে হাসপাতালের বিদ্যুৎ বিচ্ছিন্ন: চরম দুর্ভোগে রোগীরা

URL copied
Share URL copied

টাঙ্গাইল প্রতিনিধি : বিদ্যুৎ বিল বকেয়া থাকায় টাঙ্গাইল সদর হাসপাতালের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ বিভাগ। শনিবার সকাল ১০টায় ওই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

এতে করে চরম দুর্ভোগ পোহাতে হয় সাধারণ রোগীদের। সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা যায়, বিদ্যুৎ না থাকায় রোগীরা হাতপাখা ব্যবহার করছে। কেউ কেউ গরমে অতিষ্ট হয়ে বাইরে গাছের নিছে বসে রয়েছেন রোগী নিয়ে। এদিকে বিদ্যুৎ সংযোগ না থাকায় অপারেশন থিয়েটারে জেনারেটরের মাধ্যমে অপারেশনের ব্যবস্থা করা হয়েছে।

সখীনা নামে এক রোগী জনান, হঠাৎ করেই সকালে বিদ্যুৎ লাইন চলে যায়। তার কিছুক্ষন পরে হাসপাতালের এক নার্স তাকে জানান, বিদ্যুৎ লাইন কেটে দেয়া হয়েছে। কালিহাতী উপজেলার কুচুটি গ্রামের জরিনা বেগম জানান, প্রচন্ড গড়মে অতিষ্ট হয়ে পড়েছেন তিনি। এভাবে সরকারি একটি হাসপাতালে বিদ্যুৎ বিল বিচ্ছিন্ন করে দেয়ায় আমরা চরম বিপাকে হাসপাতালের রোগীরা।

টাঙ্গাইল বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহাদত আলী জানান, হাসপাতালের কাছে এক কোটি ২৪ লাখ টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। বারবার বিল পরিশোধের নোটিশ দেয়ার পরও তারা বিল পরিশোধ করেনি। পরে শনিবার সকাল ১০টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. সদর উদ্দিন জানান, বিদ্যুৎ বিভাগের সঙ্গে যোগাযোগ করে রোববার ১৫ লাখ টাকা পরিশোধ এবং বাকি বিল দ্রুত পরিশোধের প্রতিশ্রুতি দেয়া হয়েছে। পরে শনিবার দুপুরের দিকে পুনরায় সংযোগ দেয়া হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....