Current date Jul 11, 2026
বাংলাদেশ

মিরপুরে বস্তিবাসীদের জন্য ১১ হাজার ফ্ল্যাট: মন্ত্রী

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক: গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, গৃহহীনদের গৃহায়ণের জন্য জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের নিজস্ব অর্থায়নে রাজধানীর মিরপুরে ১১নং সেকশনে বস্তিবাসীদের জন্য ৫৩৩টি ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। এছাড়া সরকারি অর্থায়নে মিরপুরে আলাদা দুটি প্রকল্পে বস্তিবাসী ও স্বল্প আয়ের মানুষের জন্য ভাড়াভিত্তিক আরও ১০ হাজার ৫৩০টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে।
শনিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে আলী আজমের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব জেলার গৃহহীন ও গরীব মানুষের মাঝে স্বল্প খরচে ফ্ল্যাট ও প্লট বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ গৃহহীন মানুষের জন্য বাসস্থান বা ফ্ল্যাট তৈরির পদক্ষেপ গ্রহণ করেছে। ‘সবার জন্য আবাসন, কেউ গৃহহীন থাকবে না’ এ ঘোষণা বাস্তবায়নে প্রধানমন্ত্রী গত বছর ২৬ অক্টোবরে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মোশাররফ হোসেন আরও বলেন, বর্তমান সরকার ছিন্নমূল মানুষের আবাসন সমস্যা সমাধানের লক্ষ্যে দেশের চিহ্নিত তিনটি পৌরসভা ও সিটি করপোরেশন (কুমিল্লা, সিরাজগঞ্জ ও নারায়ণগঞ্জ) এলাকায় বাসস্থান উন্নয়ন প্রকল্পটি সম্প্রতি অনুমোদন করেছে। বিশ্বব্যাংকের সাহায্যপুষ্ট প্রকল্পটিতে ৫৭০০ ইউনিট বাসস্থান নির্মাণের সংস্থান রাখা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....