Current date Sep 7, 2026
খেলা

বিশ্বকাপের মাঠে বঙ্গবন্ধুর ছবি

URL copied
Share URL copied

ফেনী প্রতিনিধি: গত ২০ জুন মস্কোর লুজনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত পর্তুগাল এবং মরক্কোর মধ্যকার ম্যাচে গ্যালারিতে দেখা গেছে বাংলাদেশের পতাকা। এবার দেখা বিশ্বকাপের মাঠে দেখা গেল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। ব্রাজিল ও কোস্টারিকার মধ্যকার ম্যাচে বঙ্গবন্ধুর ছবি হাতে স্টেডিয়ামে উপস্থিত হন ফেনীর সোনাগাজী উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আজিজুল হক হিরণ। এসময় তার গায়ে ছিল ব্রাজিলের জার্সি, মাথায় বাঁধা বাংলাদেশের পতাকা।

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে বঙ্গবন্ধুর ছবি হাতে এভাবেই ক্যামেরাবন্দি হন হিরণ। তার পাশে দাঁড়ানো এক ভক্তের গায়ে দেখা যাচ্ছিল কোস্টারিকার লাল রঙের হোম জার্সি। ম্যাচ শুরুর আগে মাঠে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছিলেন দুই দলের খেলোয়াড়রা। গ্যালারি তখনও দর্শকপূর্ণ হয়ে ওঠেনি। পেছনে যাদেরকে দেখা যাচ্ছে, তাদের প্রায় প্রত্যেকেই গায়ে চাপিয়ে এসেছেন ব্রাজিলের জার্সি।

সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইসহাক খোকন জানান, সেন্ট পিটার্সবার্গ স্টেডিয়ামে প্রিয় দল ব্রাজিলের খেলা দেখার জন্য আজিজুল হক হিরণ রাশিয়া গিয়েছেন। সেখানে তিনি ব্রাজিলের জার্সি পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নিয়ে গ্যালারিতে উপস্থিত হন। সেটি বিশ্বের সামনে তুলে ধরেন হিরণ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...