Current date Jul 23, 2026
প্রযুক্তি

পরিবর্তন আসল গুগল অ্যাপে!

URL copied
Share URL copied

প্রযুক্তি ডেস্ক: গুগলের Files Go অ্যাপ এ নতুন ফিচার যোগ হল। Files Go অ্যাপ এ নতুন শেয়ার ট্যাব যোগ করল Google। এছাড়াও এবার থেকে Files Go অ্যাপ এ ফাইল এক্সট্র্যাক্ট করা যাবে। এর ফলেই আরও তাড়াতাড়ি অফলাইনে ফাইল শেয়ার করা যাবে। চিনে এই অ্যাপ লঞ্চের কিছুদিনের মধ্যেই Files Go অ্যাপ এ একাধিক নতুন ফিচার যোগ হল। এছাড়াও বাংলা, হিন্দি, পাঞ্জাবী, গুজরাটি, কন্নড়, তামিল ও ওড়িয়া ভাষায় Files Go অ্যাপ ব্যবহার করা যাবে। Android 5.0 বা তার বেশি ভার্সানের যে কোন ডিভাইসে এই অ্যাপ ব্যবহার করা যাবে।

Files Go এর নতুন আপডেটে (Version 1.0.201265789) একাধিক নতুন ফিচার যোগ হয়েছে। এর মধ্যেই অন্যতম একটি ডেডিকেটেড শেয়ার ট্যাব। এই ট্যাবের মাধ্যমে গ্রাহকরা খুব সহজের এই অ্যাপ থেকে যে কোন ফাইল শেয়ার করতে পারবেন। এখানে দুটি আদালা বাটনের মাধ্যমে Files Go এর গ্রাহকরা খুব সহজেই ফাইল সেন্ড ও রিসিভ করতে পারবেন। Files Go অ্যাপ দিয়ে এই ফাইল ট্রান্সফারের জন্য কোন ইন্টারনেট কানেকশনের প্রয়োজন হবে না।

নতুন এই শেয়ার ট্যাবের সাথেই Files Go এর মাধ্যমে একবার থেকে 455Mbps স্পিডে ফাইল ট্রান্সফার করা যাবে। এছাড়াও এবার থেকে এই অ্যাপ দিয়েই ফাইল এক্সট্র্যাক্ট করা সম্ভব। এবার থেকে কোন কমপ্রেসড ফাইল এক্সট্র্যাক্ট করতে আলাদা অ্যাপ এর প্রয়োজন পড়বে না। এছাড়াও ক্লিন ট্যাবে নতুন ফিচার যোগ হয়েছে। এই ফিচারের মাধ্যমে ফোনের সব অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে ফেলতে পারবেন।

এছাড়াও Files Go এর একাধিক ট্যাবের নাম বদল হয়েছে। আগের ফাইলস ট্যাব এর নাম বদলে হয়েছে ‘ব্রাউজ’। আর ফাইল ট্রান্সফারের জন্য যোগ হয়েছে ‘শেয়ার’ট্যাব। এছাড়াও সেটিংস মেনুতে আলাদা নোটিফিকেশন সেকশন তৈরী করা হয়েছে।

নতুন এই আপডেট ব্যবহারের জন্য Google Play Store থেকে নতুন Files Go অ্যাপ ডাউনলোড করে নিতে হবে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

অলাভজনক রাষ্ট্রায়ত্ত কলকারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক অলাভজনক ও বন্ধ রাষ্ট্রায়ত্ত কলকারখানা পুনরায় চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৪ জুলাই) রাজধানীর...

Lead Newsশিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

নিজস্ব প্রতিবেদক দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। বিজ্ঞপ্তি প্রকাশ,...

Lead Newsবিশ্ব

চলতি সপ্তাহেই পাকিস্তানে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান

আন্তর্জাতিক ডেস্ক আবারও আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। চলতি সপ্তাহেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবার পাকিস্তানেই এ বৈঠকের আয়োজন করা...