Current date Nov 7, 2026
বাংলাদেশ

যশোরে গুলিবিদ্ধ দুই মরদেহ উদ্ধার

URL copied
Share URL copied

যশোর প্রতিনিধি: যশোরের মণিরামপুর থেকে অজ্ঞাত পরিচয় দু’জনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোরে যশোর-মণিরামপুর সড়কের ছাতিয়ানতলা এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, দু’দল সন্ত্রাসীর বন্দুকযুদ্ধে তারা নিহত হয়েছেন। তবে তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন জানান, রোববার ভোরে যশোর-মণিরামপুর সড়কের কুয়াদা বাজার ও বেগারিতলার মাঝামাঝি ছাতিয়ানতলা এলাকায় দু’দল সন্ত্রাসী বন্দুকযুদ্ধে লিপ্ত হয়েছে বলে পুলিশ খবর পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দু’টি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে। তাদের বয়স আনুমানিক ৩০ বছরের মতো। মরদেহ দু’টি উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

পানি বণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক ভারতের সঙ্গে পানি সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের নির্বাচিত সরকার দেশের স্বার্থে সর্বোচ্চটা আদায় করতে চাইবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।...

Lead Newsবাংলাদেশ

দেশের মানুষকে নিরাপদ পানি দিতে ২৫ হাজার কোটি টাকার প্রকল্পের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক সারাদেশের মানুষের কাছে নিরাপদ পানি পৌঁছে দিতে প্রায় ২৫ হাজার কোটি টাকার একটি সমন্বিত প্রকল্পের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন...

Lead Newsঅর্থনীতি

পপুলার লাইফের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি এর ২৯৭ তম বোর্ড সভায় জনাব মোহাম্মদজহিরুল ইসলাম চৌধুরী পুনরায় কোম্পানীর চেয়ারম্যান নির্বাচিত হওয়ায়কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক...