Current date Sep 7, 2026
বিনোদন

পাঙ্কু জামাই নিয়ে যা বললেন অপু বিশ্বাস

URL copied
Share URL copied

বিনোদন প্রতিবেদক: কেটে গেল ঈদের সিনেমার প্রথম সপ্তাহ। বেশ ঘটা করেই মুক্তি পেয়েছিলো ঈদের পাঁচটি সিনেমা। ফুটবল বিশ্বকাপের হুমকির মুখেও বেশ ভালোই সাড়া দিয়েছেন দর্শক। পাঁচ সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক থেকে আলোচনায় রয়েছে ‘পাঙ্কু জামাই’ ছবিটি। প্রায় অর্ধ শতাধিক হলে মুক্তি পাওয়া ছবিটি অনেকটা হুট করেই ঈদের বাজারে মুক্তি পেয়েছে।

আব্দুল মান্নান পরিচালিত ছবিটি নিয়ে ছিলো না প্রচারণার চাকচিক্য। নিরব রয়েছেন ছবির নায়ক শাকিব খান ও নায়িকা অপু বিশ্বাস। শাকিব ছবিটি নিয়ে মুখ না খুললেও ‘পাঙ্কু জামাই’ নিয়ে কথা বলেছেন অপু। ফুটবল বিশ্বকাপে ব্রাজিল সমর্থক এই অভিনেত্রী বর্তমানে বেশ খোশ মেজাজেই রয়েছেন। তার দল অনেকটাই পা দিয়ে ফেলেছে দ্বিতীয় রাউন্ডে, তাই তিনি রয়েছেন নির্ভার। গতকাল শুক্রবার কোস্টারিকার বিপক্ষে নেইমারদের ফুটবল ছন্দে মুগ্ধ তিনি। তার সঙ্গে ব্রাজিলের জয়ে আনন্দিত তার পুত্র আব্রাম খান জয়ও।

‘পাঙ্কু জামাই’ ছবিটির প্রসঙ্গ আসতেই তিনি বলেন, ‘ছবিটি ঈদের ছবি ছিলো না। হুট করেই পরিচালক এটিকে ঈদে মুক্তি দিয়েছেন। মুক্তির আগে আগে আমি ছিলাম কলকাতায়। তাই এর প্রচারণায় অংশ নিতে পারিনি। আর ছবির প্রযোজক বা পরিচালকও তেমন কোনো আয়োজন রাখেননি। তাই ছবিটি নিয়ে তেমন করে কোথাও কিছু বলিনি আমি।’

তবুও দর্শক হলে গিয়ে ‘পাঙ্কু জামািই’ ছবিটি দেখেছেন বলে খবর পেয়েছেন অপু। তিনি দর্শকদের ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমি খবর পেয়েছি ছবিটি দর্শক দেখছেন। ‘পাঙ্কু জামাই’ মূলত ২০১৬ সালের সিনেমা। বর্তমান সময়ে যেসব সিনেমা নির্মিত হচ্ছে সেগুলো থেকে কারিগরি দিক থেকে বেশ পিছিয়ে। তবুও দর্শক ছবিটিকে ঈদের ছবি হিসেবে গ্রহণ করে নিয়েছেন এটা সত্যি আনন্দের।’

তিনি আরও বলেন, ‘তবে ফেসবুকে অনেক তারকার ভক্ত ও কিছু নিউজ পোর্টালে দেখেছি মনগড়াভাবে তারা ঈদের সিনেমার র্যাংকিং করছেন। সেখানে ‘পাঙ্কু জামাই’কে সবার পেছনে দাবি করে নানা কথা বলছেন। কোনো কিছু দাবির আগে সবকিছু ভালোভাবে যাচাই-বিশ্লেষণ করে যুক্তিপূর্ণভাবে বলা উচিত। আপডেট ছবিগুলোর সঙ্গে ‘পাঙ্কু জামাই’ সিনেমার মুক্তিটাই ছিলো একটি চ্যালেঞ্জ। সেখানে দর্শক টানতে পারাটাই সাফল্য।’

এদিকে অপু জানালেন, কলকাতায় তার ‘শর্টকাট’ ছবিটির শুটিং প্রায় আশি ভাগ শেষ হয়েছে। নতুন করে আবার শুটিং শুরু হবে আগামী মাসে।

জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তীর লেখা গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি। এতে পরমব্রত চট্টোপাধ্যায় ও গৌরব চক্রবর্তীর বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস। এই ছবি দিয়েই প্রথমবারের মতো কলকাতার ছবির নায়িকা হিসেবে অভিষিক্ত হতে যাচ্ছেন ঢালিউড কুইন খ্যাত অপু। এই ছবিতে সংগীত পরিচালনা করবেন নচিকেতা। এর পরিচালক সুবীর মণ্ডল। চলতি বছরেই মুক্তি পাবে ‘শর্টকাট’।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...