Current date Jul 4, 2026
Lead Newsবাংলাদেশ

আঞ্চলিক যোগাযোগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

URL copied
Share URL copied

নিউজ ডেস্ক: দক্ষিণ এশীয় দেশগুলোর মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে একটি রেল পথ বন্ধ হয়ে যায়। আমরা এরই মধ্যে সেই সংযোগ চালুর পদক্ষেপ নিয়েছি।

ঢাকায় নবনিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ড. চোপ লাল ভূশাল রোববার (২৪ জুন) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তার সাথে সৌজন্য সাক্ষাতে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী নেপাল ও ভূটানের সাথে কানেকটিভিটি জোরদার করার বিষয়ে বাংলাদেশের অবস্থানের কথা জানান। মালামাল পরিবহন ও ট্রানজিট হিসেবে সৈয়দপুর বিমানবন্দরকে ব্যবহার করতে দেওয়ার প্রস্তাবও পুনর্ব্যক্ত করেন তিনি।

প্রধানমন্ত্রী এ সময় বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান সৌহাদ্যপূর্ণ ও ঐতিহ্যগত সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে নেপালের সহযোগিতার কথা, বিশেষ করে মুক্তিযোদ্ধাদের অস্ত্রের জোগানের বিষয়টি স্মরণ করেন বলেও প্রেস সচিব উল্লেখ করেন।

কানেকটিভিটি জোরদারের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ-ভূটান-ইন্ডিয়া-নেপাল (বিবিআইএন) সড়ক যোগাযোগ অবকাঠামো বাস্তবায়নের বিষয়ে বাংলাদেশ বেশি গুরুত্ব দিচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, নেপালের রাষ্ট্রদূত দুই দেশের মধ্যেকার বিদ্যমান আন্তরিকতাপূর্ণ সম্পর্কে সন্তোষ জানান এবং তার দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা সম্পর্কে তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

ড. চোপ লাল বলেন, কিছু খারাপ সময় অতিবাহিত করার পর তার দেশ এখন একটি কেন্দ্রীয় এবং অন্তর্ভুক্তিমূলক সংবিধান প্রণয়ন করেছে। ফলে এখনকার সরকারও বেশ শক্তিশালী এবং স্থিতিশীল।

নেপালের রাষ্ট্রদূত বলেন, দেশটিতে সংসদ সদস্যদের মধ্যে এখন ৩৪ শতাংশই নারী সদস্য এবং স্থানীয় সরকারে নারী প্রতিনিধিত্ব প্রায় ৪০ শতাংশ। মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ অন্যান্য বিষয়ে প্রায় তিন হাজার নেপালি শিক্ষার্থী এখন বাংলাদেশে পড়ালেখা করছে।

ড. চোপ লাল এ সময় তার দেশের রাজধানী কাঠমান্ডুতে ২০১৫ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পের পর বাংলাদেশের দেওয়া খাদ্য ও স্বাস্থ্যসেবার জন্য কৃতজ্ঞতা জানান।

রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে বিদ্যুৎ খাতে গুরুত্বপূর্ণ সহযোগিতা গড়ে ওঠার সম্ভবনার কথা উল্লেখ করে বলেন, নেপালের ৫০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা রয়েছে। দুই দেশের মধ্যে এই বিদ্যুৎ খাতে সহযোগিতার ক্ষেত্র তৈরির জন্য সংলাপও চলছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য নেপালের প্রধানমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ জানান।

বৈঠকে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. নজিবুর রহমান উপস্থিত ছিলেন। বাসস।

Share URL copied
Lead Newsস্বাস্থ্য

হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো...

Lead Newsবাংলাদেশ

রেলযাত্রা দ্রুত ও নিরাপদ করতে চালু হবে বৈদ্যুতিক ট্রেন: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক রেলপথে যাতায়াতের সময় কমিয়ে আনা, নিরাপদ এবং পরিবেশবান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে প্রধান প্রধান রুটে ইলেকট্রিক ট্র্যাকশন (বৈদ্যুতিক ট্রেন) চালুর...

বিশ্ব

যুক্তরাষ্ট্র-ইরানের ‘চুক্তি’, বন্ধ হচ্ছে যুদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাতের পর অবশেষে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি ‘সমঝোতা চুক্তি’ চূড়ান্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং...