Current date Sep 15, 2026
বাংলাদেশ

টাঙ্গাইলে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৪, আহত ২৬

URL copied
Share URL copied

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের শ্রমিকবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন।

আজ সোমবার ভোরে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন জানান, একটি ট্রাক ভাড়া নিয়ে নির্মাণ শ্রমিকরা গাইবান্ধা থেকে সিলেটের হবিগঞ্জ যাচ্ছিলেন। পথে কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন সাতুটিয়া এলাকায় পৌছালে, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই চারজন নিহত হন।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ও কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক বলে তিনি আরও জানিয়েছেন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...