Current date Sep 7, 2026
খেলা

বিশ্বকাপ না নিয়ে অবসরে যাব না: মেসি

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে এখনও পর্যন্ত জয়ের মুখ দেখেনি আর্জেন্টিনা। এ রকম কঠিন পরিস্থিতিতেই রোববার (২৪ জুন) ৩১তম জন্মদিন পালিত হল লিওনেল মেসির। জন্মদিনে মেসিও জানিয়ে দিলেন, বিশ্বকাপ না পাওয়া পর্যন্ত হাল ছাড়বেন না তিনি। তার কথায়, ‘বিশ্বকাপ না পাওয়া পর্যন্ত অবসর নয়।’

জন্মদিনের সকালে অনুশীলন ছিল আর্জেন্টিনা দলের। মেসি অনুশীলনে নামতেই এগিয়ে গিয়ে তাকে শুভেচ্ছা জানান, দলের কোচ হোর্হে সাম্পাওলি।। দলের অধিনায়ককে শুভেচ্ছা জানিয়ে যান সের্খিয়ো আগুয়েরো, পাওলো দিবালা-রাও। তার আগেই মেসির জন্য ইনস্টাগ্রামে শুভেচ্ছা জানিয়ে দিয়েছিলেন স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো। ইনস্টাগ্রামে তাদের পরিবারের একাধিক ছবি পোস্ট করে মেসি-পত্নী লেখেন, ‘শুভ জন্মদিন। আমরা সবাই তোমাকে ভালবাসি। বিশ্বের সব চেয়ে সুখী নারী হয়েছি তোমাকে পাশে পেয়েই। খুব আনন্দে থাকো।’

শুধু নিজের স্ত্রী বা আর্জেন্টিনা দল থেকেই নয়, জন্মদিনে মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন ক্লাব ফুটবলে তার সতীর্থ প্রতিদ্বন্দ্বীরাও। বার্সেলোনায় লিয়োর অন্যতম প্রিয় বন্ধু উরুগুয়ের লুইস সুয়ারেস সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘শুভ ৩১তম জন্মদিন। আনন্দ করো। বন্ধু, সব সময় তোমাকে সমর্থন করি। ভাল থেকো।’ মেসিকে শুভেচ্ছা জানিয়েছেন, একদা বার্সেলোনায় তার ব্রাজিলীয় সতীর্থ নেইমার জুনিয়র।

এরই মাঝে মেসির জন্মদিনে তার উচ্চতার ও মাপের চকলেট ভাস্কর্য বানিয়ে চমক দিয়েছেন রুশ রেস্তরাঁর কর্মীরা। যা হুবহু দেখতে মেসির মতোই। ওজন ৬০ কেজি। এটি বানিয়েছেন মস্কো থেকে ৫০ কিমি দূরের শহর ব্রনিৎসির আলতুফিয়েভো কনফেকশনারির পাঁচ কর্মী। তাদের প্রধান শেফ দারিয়া মালকিনা বলছেন, ‘বিশ্বকাপের সময় মেসির জন্মদিন। আর তখন তিনি এই শহরেই থাকবেন জেনেই এই পরিকল্পনা। মেসির প্রতিনিধিদের সঙ্গে কথা হয়েছে। মেসির জন্মদিনে আমাদের উপহার চকলেট মেসি।’

এই উপহার পাওয়ার পরে মেসির প্রতিক্রিয়া কী, তা অবশ্য জানা যায়নি এ দিন। তিনি এখন মরিয়া শেষ ম্যাচে নাইজিরিয়াকে হারিয়ে দলকে শেষ-ষোলোয় নিয়ে যেতে। গ্রুপের দু’ম্যাচে আর্জেন্টিনা এক পয়েন্ট পেলেও এখনও বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়নি এলএম টেনের। তার কথায়, ‘‘বিশ্বকাপ ও আর্জেন্টিনা আমার কাছে একটা বিশেষ প্রাপ্তি। বিশ্বকাপ হাতে তুলছি এই স্বপ্ন এখনও দেখি। দেশকে বিশ্বকাপ দিতে না-পারা পর্যন্ত অবসর নিতে চাই না।’

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...