Current date Sep 7, 2026
খেলা

প্রথমবারের মতো ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়া

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নের নাম অস্ট্রেলিয়া। তথ্যটি বারবার মনে করিয়ে দেওয়ার সময় এসেছে, কারণ এটা এখন বিশ্বাস করাই কঠিন। ইংল্যান্ডে গিয়ে যেভাবে নাকানিচুবানি খেয়েছে দলটি তাতে অমন কিছু মনে থাকে নাকি!

সিরিজের পঞ্চম ওয়ানডেতে ১ উইকেটে হেরেছে অস্ট্রেলিয়া। এ হারে একটা লজ্জার রেকর্ডও হলো। ইংল্যান্ডের কাছে এই প্রথম পাঁচ ম্যাচের সিরিজে ধবল ধোলাই হলো ওয়ানডের সবচেয়ে সফল দল।

শেষ ওয়ানডেতে ১ উইকেটের হার থেকেও অবশ্য তৃপ্তি পেতে পারে অস্ট্রেলিয়া। এ ম্যাচে হারের ব্যবধান যে এ সফরে সবচেয়ে ভালো হয়েছে আজই। এর আগে কোনো ম্যাচে বিশ্ব রেকর্ড হয়েছে, কোনো ম্যাচে ৩০০ রান তুলেও হেরেছে ৪০ ওভার পেরোতেই। সে তুলনায় মাত্র ২০৫ রান করেও যে মাত্র ১ উইকেটে হারতে পেরেছে এটাই তো স্বস্তির ব্যাপার।

রুদ্ধশ্বাস শেষ ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ১ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। এর আগে চিরপ্রতিদ্বন্দ্বীদের ৩-০, ৪-০ ব্যবধানে হারালেও এই প্রথম ৫-০তে হারাল ইংলিশরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...