Current date Sep 7, 2026
বিনোদন

প্রিয়াঙ্কার প্রেমিক সম্পর্কে কী বললেন তার মা?

URL copied
Share URL copied

বিনোদন ডেস্ক: মার্কিন গায়ক নিক জোনাসের সঙ্গে প্রেম করছেন বলিউড ও হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই খবর পুরনো। তাদের প্রেমের গল্প মার্কিন মুলুক থেকে একেবারে ঘরের মাঠে পর্যন্ত চলে এসেছে। সম্প্রতি প্রেমিক নিক জোনাসকে নিয়ে প্রিয়াঙ্কা মুম্বাই এসেছেন। আর এই আগমনকে ঘিরে চলছে নানা গুঞ্জন।

 

মুম্বাই আসার পর প্রিয়াঙ্কার মা মধু চোপড়া ও তাদের পারিবারিক ঘনিষ্ঠজনদের সঙ্গে দেখা করেছেন নিক জোনাস। একটি ঘরোয়া ডিনারে অংশ নেন তারা। এই ডিনারের পর প্রিয়াঙ্কার মা মধু চোপড়ার কাছে গণমাধ্যমকর্মীরা জানতে চান নিক সম্পর্কে।

 

মধু চোপড়া বলেন, আমি নিককে নিয়ে ডিনারে গিয়েছিলাম। কিন্তু সেখানে আরো ১০ জন লোক ছিল। তাই আমি ওর সঙ্গে আলাদা করে কথা বলার সুযোগ পাইনি। তাছাড়া এটা তো ওর সঙ্গে প্রথম দেখা। এখনই কিছু বলা মুশকিল।

 

প্রিয়াঙ্কার মায়ের এমন মন্তব্যে গুঞ্জন যেন আরো গাঢ় হলো। অর্থাৎ মধু চোপড়ার কথাগুলো ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। তাই প্রিয়াঙ্কা ও নিক জোনাসের সম্পর্কের ব্যাপারে গ্রিন সিগন্যাল যে জ্বলে উঠেছে, সেটা আর বাড়িয়ে বলার প্রয়োজন নেই। এখন কেবল অপেক্ষার পালা, কবে নাগাদ তারা সরাসরি সেই সম্পর্কের ঘোষণা দেন এবং চূড়ান্ত পরিণতি তথা বিয়ের বার্তা দেন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...