Current date Sep 15, 2026
বিশ্ব

কৃষকদের সঙ্গে পশুপালকদের সংঘর্ষে নাইজেরিয়ায় নিহত ৮৬

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ায় দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৮৬ জন নিহত হয়েছে। কৃষকদের সঙ্গে পশুপালকদের সংঘর্ষে বহু হতাহতের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে প্লাটু রাজ্যের পুলিশ।

কিছু গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, বৃহস্পতিবার আদিবাসী বোরোম কৃষকরা ফুলানি পশুপালকদের ওপর হামলা চালালে পাঁচজন নিহত হয়।

পরে শনিবার প্রতিশোধ নেয়ার জন্য পশুপালকরা পাল্টা হামলা চালালে আরও বহু হতাহতের ঘটনা ঘটে। জমি নিয়ে কয়েক দশক ধরেই আদিবাসী গোষ্ঠীগুলোর মধ্যে সহিংসতার ঘটনা ঘটছে।

রাজ্যের তিনটি অংশে কারফিউ জারি রয়েছে। রাজ্যের পুলিশ কমিশনার আন্ডি এডি জানিয়েছেন, সহিংসতার ঘটনায় ৮৬ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ছয়জন।

তিনি জানিয়েছেন, সহিংসতায় ৫০ বাড়ি-ঘর, ১৫টি মোটর সাইকেল এবং আরও দু’টি যানবাহন পুড়ে গেছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...