Current date Jul 11, 2026
বাংলাদেশ

সেনাপ্রধান হিসেবে লে. জে. অাজিজ অাহমেদের দায়িত্ব গ্রহণ

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম প্রধান হিসেবে তিন বছরের জন্য দায়িত্ব গ্রহণ করলেন লে. জে. অাজিজ অাহমেদ। আজ সোমবার বেলা সাড়ে ১২টার দিকে দায়িত্ব গ্রহণ করেন তিনি।

লে. জে. অাজিজ অাহমেদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন জেনারেল অাবু বেলাল শফিউল হক। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব হস্তান্তের পর ১২টা ৫৫মিনিটে অাবু বেলাল শফিউল হক তার দীর্ঘদিনের কার্যালয় ত্যাগ করেন। এ সময় সেনাবাহিনীর কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বিদায় জানান। সেনাবাহিনীর ঐতিহ্য অনুযায়ী, যথাযথ সম্মান জানিয়ে অফিস থেকে মূল গেট পর্যন্ত তাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়।

গত ১৮ জুন বাংলাদেশ সেনাবাহিনীর ১৫তম প্রধান হিসেবে নিয়োগ পান লে. জে. অাজিজ অাহমেদ। ওই দিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু বক্কর সিদ্দিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর বিএ-২৪২৪ লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, বিজিবিএমএস, পিএসসি, জি কোয়ার্টার মাস্টার জেনারেলকে ২৫ জুন অপরাহ্ন থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা বাহিনীর সমূহের প্রধানদের আইন, ২০১৮ অনুসারে তিন বছরের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান পদে নিয়োগ প্রদান করা হলো।

লে. জে. অাজিজ অাহমেদ এর আগে ২০০৯ সালে বিজিবিতে ঢাকা সেক্টরে প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ব্রিগেডিয়ার পদে পদোন্নতি নিয়ে কুমিল্লা সেনানিবাসে স্থলাভিষিক্ত হন। সেখানে তিনি মেজর জেনারেল পদোন্নতি প্রাপ্ত হয়ে কুমিল্লা সেনানিবাসে জিওসি দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি বিজিবির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৬ সালে লে. জে. পদে পদোন্নতি পান। এরপর তিনি আরডকের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে তিন মাস আগে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে নিযুক্ত হন তিনি।

রাজধানীর মোহাম্মদপুরে নুরজাহান রোডে তার বাড়ি। তার বাবা আবদুল ওয়াদুদ ছিলেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের কর্মকর্তা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....