Current date Sep 15, 2026
বিশ্ব

অবৈধ অভিবাসীদের বিচারিক প্রক্রিয়া ছাড়াই ফেরত পাঠানো উচিত: ট্রাম্প

URL copied
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রবেশকারী অবৈধ অভিবাসীদের কোন প্রকার বিচারক বা আদালতের আশ্রয়ে না গিয়ে সরাসরি বের করে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার তিনি বলেন, যারা অবৈধভাবে আমেরিকায় এসেছেন, কোনও রকম বিচার প্রক্রিয়া শুরুর আগেই তাদের অবিলম্বে নিজেদের দেশে ফেরানোর ব্যবস্থা করা উচিত। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

খবরে বলা হয়, ট্রাম্প তার মন্তব্যে অভিবাসীদের, যুক্তরাষ্ট্রে গোপনে ঢুকে পরা অনুপ্রবেশকারী হিসেবে বর্নণা করেছেন। অভিবাসী অধিকার বিষয়ক আইনজীবীরা ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্যের কড়া সমালোচনা করেছেন।

তারা বলেছেন, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন না করে অভিবাসীদের ফেরত পাঠানো মার্কিন সংবিধান- বিরোধী হবে। কেননা, মার্কিন সংবিধান যুক্তরাষ্ট্রের নাগরিক ও সেখানে অবস্থানরত সকলের জন্য সমানভাবে প্রযোজ্য।

রবিবার কয়েকটি ধারাবাহিক টুইটে ট্রাম্প লিখেন, আমরা আমাদের দেশে এসব অনুপ্রবেশকারীদের ঢুকতে দিতে পারি না। কেউ যখন প্রবেশ করে, তখন অবিলম্বে কোন বিচারক বা আদালতে মামলা ছাড়াই, তাদেরকে তারা যেখান থেকে এসেছে, সেখানে ফেরত পাঠানো উচিত।

তিনি আরো বলেন, আমাদের দেশে চুরি করে ঢোকার চেষ্টা করা এসব লোকদের আমরা গ্রহণ করে নিতে পারিনা। শক্ত সীমান্ত। কোন অপরাধ নয়।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...