Current date Jul 11, 2026
বাংলাদেশ

ডিআইজি পদমর্যাদার ১১ কর্মকর্তার বদলি

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : পুলিশের ডিআইজি পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলি পূর্বক নিয়োগ দেয়া হয়েছে। সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ অধিশাখার এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে, সিআইডি’র ডিআইজি মোঃ লুৎফর রহমান মন্ডলকে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) ডিআইজি, এসবি’র ডিআইজি মল্লিক ফখরুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশ’র ডিআইজি, সিআইডি’র অতিরিক্ত ডিআইজি মোঃ শাহ আলমকে সিআইডি’ ডিআইজি (চলতি দায়িত্বে), এসবি’র অতিরিক্ত ডিআইজি মোঃ তওফিক মাহবুব চৌধুরীকে এসবি’র ডিআইজি (চলতি দায়িত্বে) হিসেবে বদলি করা হয়।

এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ভারপ্রাপ্ত) কৃষ্ণ পদ রায়কে একই ইউনিটের অতিরিক্ত কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে), রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহম্মদকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে) টিআর পদে, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমানকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে), ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ আনোয়ার হোসেনকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি এ কে এম হাফিজ আক্তারকে আরএমপি’র পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে), পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিনকে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (চলতি দায়িত্বে) ও ডিএমপি’র যুগ্ম পুলিশ কমিশনার মো. আবদুল বাতেনকে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি-চলতি দায়িত্বে) রাখা হয়েছে।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ

আরেফিন মুক্তা-মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি গোপালগঞ্জের মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি মুলক উপলক্ষেশনিবার (২০ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে মুকসুদপুর...

Lead Newsবিশ্ব

সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

নিউজ ডেস্ক সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে গত বছর বাংলাদেশিদের টাকা জমার পরিমাণ নজিরবিহীন বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত বার্ষিক...

Lead Newsবাংলাদেশ

বাধ্যতামূলক অবসরে পাঠানো হলো সেই এডিসি সাকলায়েনকে

নিজস্ব প্রতিবেদক ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো....