Current date Sep 15, 2026
বিশ্ব

বিয়েতে যৌতুক ১০০১টি ফল গাছের চারা!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : কন্যা দায়গ্রস্ত পিতা তার জামাইয়ের হাতে যৌতুক হিসেবে তুলে দিলেন ১০০১টি ফল গাছের চারা। এ ঘটনা ঘটেছে ভারতের ওডিশা রাজ্যে। সেখানকার এ ঘটনা এখন টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

সর্বভারতীয় এক দৈনিক জানিয়েছে, কেন্দ্রাপাড়া জেলার চৌডাকুলাটা গ্রামের জগন্নাথ বিদ্যাপিঠের শিক্ষক সরোজকান্ত বিসওয়াল যখন বিয়ের কথাবার্তা পাকা করতে মেয়ের বাড়ি যান, তখন তার পণের দাবি শুনে হতবাক হয়েছিলেন হবু শ্বশুর। রশমিরেখা পৈতালের বাবা কিছুতেই রাজি ছিলেন না পণ ছাড়া মেয়ের বিয়ে দিতে। কিন্তু নিজের নীতিবোধের সঙ্গে আপোস করতেও রাজি ছিলেন না হবু বর সরোজকান্ত। অতএব মীমাংসায় আসতে যৌতুক হিসেবে তিনি চেয়ে নিলেন ১০০১টি ফল গাছের চারা।

বহু বছর ধরে সবুজায়নের জন্য লড়াই চালাচ্ছেন বিসওয়াল। তার অনুরোধ মেনে ২১ জুন, অর্থাৎ বিয়ের একদিন আগেই হবু জামাইয়ের বাড়িতে পৌঁছে যায় ১০০১টি চারা গাছ। গাছের চারাগুলো তিনি বিলিয়ে দেন তার গ্রাম বলভদ্রপুরের মানুষদের মধ্যে। শ্বশুরবাড়ির গ্রামেও চারা গাছ বিতরণ করেছেন সরোজকান্ত। এখানেই শেষ নয়। তার বিয়ের জন্য যাতে শব্দ দূষণ না হয়, তাই কোনও বাজি ফাটানো হয়নি বিয়েতে।

বিসওয়াল জানিয়েছেন, চিরকালই তার স্বপ্ন ছিল বিয়েতে সব আয়োজন যাতে পরিবেশবান্ধব হয়। তাছাড়া নিজে ‘গাছ তি পাই তিয়ে’ সংগঠনের সদস্য হয়ে তিনি অন্য কোনও কিছু যৌতুকে নেওয়ার কথা ভাবতেও পারেননি। বৌ-ভাতের দিনও তিনি গাছের চারা বিতরণ করেন। বিয়ের অনুষ্ঠানে ব্যবহার করা হয়নি কোনও প্লাস্টিক বা পলিথিনের জিনিস।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...