Current date Sep 7, 2026
খেলা

নাটক না করতে নেইমারকে জিকোর আহ্বান

URL copied
নাটক না করতে নেইমারকে জিকোর আহবান
Share URL copied

স্পোর্টস ডেস্ক : হেক্সা মিশনে নেমে রাশিয়া বিশ্বকাপে ইতোমধ্যে দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। কিন্তু আশানুরুপ খেলা দেখাতে পারেননি দলের মূল তারকা নেইমার। প্রথম ম্যাচে যদিও সুইসদের বিপক্ষে বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ফাউলের শিকার হয়েছিলেন। ফাউলগুলো বাদ দিলে মূলত বাকি সময়টুকুতে নিষ্প্রভই ছিলেন নেইমার। নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি।

দ্বিতীয় ম্যাচে কিছুটা ঝলক দেখালেও গোলের দেখা পাচ্ছিলেন না তিনি। তাতেও কোনও সমস্যা ছিল না। কিন্তু এই ম্যাচ দুটোতে কটূ হয়ে দেখা দিয়েছে দলের অন্যতম তারকা খেলোয়াড় নেইমারের অভিনয়। জোরালো ফাউল না হলেও পড়ে গিয়ে বারবার ধরা পড়েছেন ক্যামেরায়।

দ্বিতীয় ম্যাচে তো রেফারি পেনাল্টি দিয়েও দিয়েছিলেন কিন্তু পরবর্তীতে ভিএআর পরীক্ষা করে দেখেন পেনাল্টি আদায়ের জন্য নেইমার অভিনয় করেন।

আজ সার্বিয়ার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এ ম্যাচে জয় কিংবা ড্র হলেই চলবে ব্রাজিলের। কিন্তু এমন ম্যাচে নামার আগে নেইমারকে তার স্কিল ব্যবহারের আহ্বান জানিয়েছেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার জিকো।

নেইমারের উদ্দেশ্যে জিকো বলেন, নেইমার, মাই বয়। মনে রেখো সার্বিয়া কিন্তু জোনাল মার্কিং করবে আর নির্মমভাবে শারীরিক বল প্রয়োগ করার চেষ্টা করে তোমাকে থামানোর চেষ্টা করবে। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তোমার স্কিলকে পুরোপুরি ব্যবহার করা।

নিজেকে সামলে রাখার পরামর্শ দিয়ে নেইমারের উদ্দেশ্যে জিকো বলেন, ওরা যদি বল প্রয়োগের রণনীতি নেয়, তা হলে ওদের অর্ধে সাহস করে ঢুকে তোমার স্কিলেই সার্বিয়াকে ধরাশায়ী করতে হবে। বোকামি করে নাটক করার দরকার নেই। চারদিকে ক্যামেরা রয়েছে। ধরা পড়লে সেটা তোমার ভাবমূর্তির জন্য ভালো হবে না। গোটা বিশ্ব ব্রাজিলের দশ নম্বরকে চিরকাল সম্মানের চোখে দেখেছে। সেটা মাথায় রেখে যা করার করো।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...