Current date Sep 15, 2026
বিশ্ব

নেদারল্যান্ডসে পাবলিক স্পেসে বোরকা বা হিজাব পরা নিষিদ্ধ

URL copied
নেদারল্যান্ডসে এবার হিজাব নিষিদ্ধ
Share URL copied

আন্তর্জাতিক ডেস্ক : এবার নেদারল্যান্ডসে পাবলিক স্পেসে বোরকা বা হিজাব পরা নিষিদ্ধ করেছে দেশটির সংসদের উচ্চকক্ষ সিনেট। এর আগে ইউরোপীয় কয়েকটি দেশ যেমন- ডেনমার্ক, ফ্রান্স, বেলজিয়াম, লাতভিয়া, বুলগেরিয়ায় হিজাব পরা নিষিদ্ধ করা হয়।
নেদারল্যান্ডস সংসদের নিম্নকক্ষে ২০১৬ সালে পুরো মুখে বোরকা পরা নিয়ে নিষেধাজ্ঞা আইন পাস হয়েছিল। পরে মুখের পর্দা নিয়ে অনেক সাধারণ নিষেধাজ্ঞা থাকায় ওই আইন চালু করতে ব্যর্থ হন দেশটির আইনপ্রণেতারা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা গেছে, ডাচ স্বরাষ্ট্রমন্ত্রী রোনাল্দ প্লাস্টারক দ্বারা পরিচালিত এ পর্দার বিল পাস হওয়ার আগে এটি নিয়ে দেশে অনেক বিতর্ক হয়।

এর আগে ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুত্তে বলেন, এই উদ্যোগটি শুধুমাত্র নিরাপত্তার উদ্দেশ্যেই প্রবর্তন করা হয়েছিল।
নেদারল্যান্ডস ছাড়াও জার্মানির কয়েকটি প্রতিবেশী রাষ্ট্র গত কয়েক বছরে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করেছে। বেলজিয়াম ২০১১ সালে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ করে। একই বছর ফ্রান্সও পাবলিক প্লেসে এমন পর্দা নিষিদ্ধ করে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...