Current date Sep 7, 2026
Lead Newsখেলা

বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায়

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে ২-০ গোলে হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিল গতবারের চ্যাম্পিয়ন জার্মানি। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পায়নি জার্মানিরা।

শুরু থেকেই দক্ষিণ কোরিয়ার গোলমুখে মুহূর্মুহু আক্রমণ। কিন্তু দুর্ভাগ্য জার্মানির। একের পর এক আক্রমণ ঠেকিয়ে দেন দক্ষিণ কোরিয়ার গোলরক্ষক।

খেলার ইনজুরি সময়ে ২ গোল হজম করে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয় তাদের। ২০০২ বিশ্বকাপে ফ্রান্সের পর বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে গ্রুপ পর্ব থেকে প্রথম দেশ হিসেবে বাদ পড়ল চারবারের শিরোপাধারীরা।

দক্ষিণ কোরিয়া একাদশ : জো হিউন উ (২৩) (গোলরক্ষক), লি ইয়ং (২), ইউন ইয়ুং সুন (৫), হং চুল (১৪), কিম ইয়ুং গুন (১৯), জ্যাং হিউন সু (২০), জাং উ ইয়ং (১৫), মুন সিওন-মিন (১৮), লি জায়ে-সুং (১৭), সন হিউং মিন (৭), কো জা সেউল (১৩)।

জার্মানি একাদশ : ম্যানুয়েল নুয়্যার (গোলরক্ষক) (১), হোনাস হেক্টর (৩), ম্যাটস হামেলস (৫), নিকলাস শুলে (১৫), জসুয়া কিমিচ (১৮), স্যামি খেদিরা (৬), টনি ক্রুস (৮), মেসুত ওজিল (১০), লিওন গোরেৎজা (১৪), টিমো ওয়ার্নার (৯), মার্কো রেউস (১১)।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...