Current date Sep 7, 2026
খেলা

পদত্যাগের ইঙ্গিত জার্মান কোচের

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে জার্মানি। বিশ্বচ্যাম্পিয়ান দলের এমন পারফর্মেন্সে হতাশায় ভুগছে দলটির খেলোয়াড়সহ পুরো বিশ্ব। এদিকে নিজের দলের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না কোচ জোয়াকিম লো।

গতকাল খেলা শেষে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন জোয়াকিম লো। দায়িত্বে থাকার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন আজ।

শ্নে বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘আমি বিদায় নেব কি না, এখনই এর উত্তর দিতে পারছি না। এ মুহূর্তে হতাশায় ভুগছি। আগে তা কাটিয়ে উঠতে একটু সময় দেন। বৃহস্পতিবারই চূড়ান্ত সিদ্ধান্ত সম্পর্কে জানতে পারবেন। এখন কোনো কিছু ভাবতে পারছি না।’

বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগেই ২০২২ সাল পর্যন্ত দলটির কোচ থাকবেন বলে চুক্তিতে সই করেন লো। তবে বিশ্বকাপে এমন লজ্জাজনক ব্যর্থতার পর নতুন করে নিজের দায়িত্ব নিয়ে ভাবতে হচ্ছে তাকে।

২০০৬ সালে জার্মানির কোচ হন জোয়াকিম লো। ২০১৪ সালে তার অধীনে বিশ্বকাপ পান জার্মানরা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...