Current date Sep 15, 2026
বাংলাদেশ

গাজীপুরে নির্বাচন করেছে পুলিশ, ডিবি : খসরু

URL copied
Share URL copied

ডেস্ক রিপোর্ট : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন আওয়ামী লীগ করেনি, করেছে পুলিশ, ডিবি। আর তাদের সহযোগী ছিল নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার দুপুরে ‘খুলনা ও গাজীপুরের নির্বাচনী প্রহসন : বিপর্যস্ত ভোটের অধিকার’ শীর্ষক আলোচনা সভায় বিএনপির এই নেতা এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘দেশের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্টেটস ধ্বংস হয়ে গেছে। আর এখন চতুর্থ স্টেটস গণমাধ্যমকে ধ্বংস করতে চায়। ভোট ডাকাতি করতে গিয়ে তারা গাজীপুর নির্বাচনে গণমাধ্যমকেও বাধা দিয়েছে।

বিএনপির এই নীতিনির্ধারক বলেন, গাজীপুর, আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন নির্বাচন করতে হয় না। তাদের কাজ ডিবি, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ করে দেয়। গাজীপুর ও খুলনা নির্বাচন আওয়ামী লীগ নেতাকর্মীরা করেনি। এগুলো করেছে পুলিশ, ডিবির একটি অংশ। আর নির্বাচন কমিশন তাদের সহযোগিতা করেছে। এখন নিজেদের নির্বাচন করতে হয় না আওয়ামী লীগকে।

বিএনপির এই নেতা বলেন, ‘এটি জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়ার প্রক্রিয়া। এ প্রক্রিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। জনগণকে একতাবদ্ধভাবে কাজ করতে হবে। নয়তো এভাবে চললে চিরতরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত হবে।

দেশশাসিত হবে অবৈধ সরকার দ্বারা আর অবৈধ স্থানীয় প্রতিনিধিদের নেতৃত্বে। সুতরাং আমাদেরকে আইনের শাসন ফিরে পেতে হলে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বিএনপি এ ক্ষেত্রে সহযোগিতা করবে।’

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের সামনে দুটি শপথ—আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের মাতা খালেদা জিয়াকে জেল থেকে বের করে আনা এবং দেশে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা।’

নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উপদেষ্টা মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমদ আজম খান, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির, কৃষক দলের নেতা শাহজাহান মিয়া সম্রাট প্রমুখ বক্তব্য দেন।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...