Current date Sep 6, 2026
প্রযুক্তিবিজ্ঞান

কম দামি ট্যাব আনছে স্যামসাং

URL copied
Share URL copied

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ডেস্ক : সাশ্রয়ী দামের একটি ট্যাব আনছে দক্ষিণ কোরিয়ার স্যামসাং। মডেল গ্যালাক্সি ট্যাব এসফোর। সম্প্রতি এই ট্যাবটি যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের(এফসিসি) ছাড়পত্র পেয়েছে।

মিডরেঞ্জের এই ট্যাবটিতে ৪ জিবি র‌্যাম ব্যবহার করা হবে। বেশ কয়েকটি মেমোরি ভার্সনে এটি পাওয়া যাবে।

জিএসএম এরিনা এক প্রতিবেদনে জানিয়েছে, এফসিসির ওয়েবসাইটের তথ্য মতে স্যামসাংয়ের গ্যালাক্সি ট্যাব এস ফোর এসএম-টি৮৩৫ কোড নেমে তৈরি হচ্ছে। এটি ফোরজি ট্যাব।

ট্যাবটির পুরত্ব হবে ২৪৯.৩×১৬৪.৩ মিলিমিটার। এতে ব্লুটুথ ৫.০ সমর্থন করবে। সিঙ্গেল রিয়ার ক্যামেরা এই ফোনটিতে বিশেষ ধরনের সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে।

গিগবেঞ্চের তথ্য অনুযায়ী, স্যামসাং ট্যাব এস ফোরে থাকছে ১০.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৬০০x২৫৬০ পিক্সেল। অ্যাসপেক্ট রেশিও ১৬:১০।

ছবির জন্য ফোনটিতে ১২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। সেলফি ক্যামেরা ৭ মেগাপিক্সেলের।

ট্যাবটির দাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।

 

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...