Current date Sep 7, 2026
রাজনীতি

‘যুক্তরাষ্ট্রের নির্বাচন নিয়েই ভাবতে পরামর্শ বার্নিকাটকে’

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটকে বাংলাদেশের নির্বাচন নিয়ে না ভেবে তার নিজ দেশের ভাবতে পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগের দুই নেতা আবদুর রাজ্জাক এবং মাহবুব উল আলম। গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোট নিয়ে বিএনপির অভিযোগ আমলে নিয়ে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় তারা এই পরামর্শ দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুন) গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটের মূল্যায়ন করতে গিয়ে বার্নিকাট সাংবাদিকদের বলেন, ‘এই নির্বাচনে ভালোও ছিল আবার খারাপও ছিল। ভোটাররা নির্বিঘ্নে যেমন ভোট দিতে পেরেছে, তেমনি কোথাও কোথাও এজেন্ট বের করে দেয়া, ভোটারদের বাধা দেয়ার ঘটনাও ঘটেছে।’

ভোটের দুইদিন পর রাজধানীতে কূটনৈতিক সাংবাদিকদের সঙ্গে এক আলোচনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বলেন, ‘সম্প্রতি অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ব্যাটল বাক্স ছিনতাইসহ বিরোধী রাজনৈতিক নেতা ও পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখানোর অভিযোগের খবরে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।’

বার্নিকাটের সমালোচনা করেছেন আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতা বলছেন, ৪২৫টি কেন্দ্রের মধ্যে ৯টি কেন্দ্র গোলযোগের কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। ওই ৯টি কেন্দ্রকেই যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত বড় করে দেখছেন। তারা বলেন, এসব কেন্দ্র বন্ধ করে দিয়ে নির্বাচন কমিশন তার ক্ষমতার প্রয়োগ করেছে। তারপরও এ নিয়ে বিদেশি কর্মকর্তার বক্তব্য কেবল অযৌক্তিকই নয়, শিষ্টাচারবহির্ভুতও।

এ প্রসঙ্গে গত নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে কারচুপি করে হারানো অভিযোগ নিয়েও কথা বলেন দুই আওয়ামী লীগ নেতা। ডোনাল্ড ট্রাম্পের অপ্রত্যাশিত জয়ের পর বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে ব্যাপক বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়।

ভোটে হস্তক্ষেপের অভিযোগ নিয়ে এখনও তদন্ত চলছে। কিন্তু তার কোনো সুরাহা হয়নি। যদিও ট্রাম্প ক্ষমতায় বসে বেশ কিছু বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে নিজ দেশের পাশাপাশি সারা বিশ্বেই সমালোচনার মুখোমুখি হচ্ছেন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ‘একজন রাষ্ট্রদূত হয়ে তার (বার্নিকাট) এ ধরনের বক্তব্য গ্রহণযোগ্য নয়। আমরা মনে করি না যে, তাদের এ ধরনের বক্তব্য তাঁর দেয়া উচিত।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ গণমাধ্যমকে বলেন, ‘নিজেদের নির্বাচন নিয়ে যে দেশে বিতর্ক উঠেছিল, সে দেশের কর্মকর্তার মুখে অন্য দেশের নির্বাচন নিয়ে কথা বলা শোভা মানায় না। এ নিয়ে নিয়ে কথা বলার কোনও যুক্তি থাকতে পারে না। তাছাড়া মনে হয় না তিনি (বার্নিকাট) সঠিক তথ্য পেয়েছেন। আমরা গণমাধ্যমে দেখেছি, বৃষ্টি উপেক্ষা করে লাইনে দাঁড়িয়ে শত শত মানুষ ভোট দিচ্ছেন। ভয়ভীতি দেখালে এত মানুষ ভোট দিতে আসলো কেন?’

বার্নিকাট যে ব্যালট বাক্স ছিনতাইয়ের কথা উল্লেখ করেছেন, সেই তথ্য তিনি কোথায় পেয়েছেন, সেটিও জানতে চান এ দুই নেতা। তাঁরা বলেন, ব্যালটের ভোটের পাশাপাশি ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএমেও ভোট হয়েছে গাজীপুরে। এই ছয় কেন্দ্রেও বিএনপির তুলনায় দ্বিগুণের বেশি ভোট পেয়েছে নৌকা। আর সামগ্রিক ফলাফলও একই রকম।

কারচুপি হলে ইভিএমের কেন্দ্রে দুই প্রার্থীর মধ্যে ব্যবধান কত থাকতো’ সে প্রশ্নও তোলেন আবদুর রাজ্জাক ও হানিফ।

গাজীপুরে মোট ভোটের মধ্যে চার লাখ ১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের জাহাঙ্গীর আলম। আর বিএনপির হাসান উদ্দিন সরকার পেয়েছেন এক লাখ ৯৭ হাজারের কিছু বেশি।
অন্যদিকে ইভিএমের ছয় কেন্দ্রে নৌকা পেয়েছে চার হাজার ৮১০ ভোট, আর ধানের শীষ পেয়েছে দুই হাজার ২৯ ভোট।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...