Current date Sep 15, 2026
বাংলাদেশ

পুকুর থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

URL copied
Share URL copied

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় নিখোঁজ আনিছুর রহমান নামের মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাড়ি উপজেলার দেউপুর এলাকায়। তিনি স্থানীয় গোহালিয়াবাড়ী ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন।

জানা যায়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে বাজারের যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন আনিছুর। বাড়ির লোক বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার হদিস পায়নি।

কালিহাতী থানার ওসি মীর মোশাররফ হোসেন বলেন, আনিছুরের লাশ দেউপুর এলাকার একটি পুকুর থেকে বৃহম্পতিবার সন্ধ্যায় উদ্ধার করা হয়। নিহতের শরীরে ইটবোঝাই বস্তা বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে হত্যার পর লাশ গুম করার জন্যপুকুরে ফেলে দেওয়া হয়েছে।

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...