Current date Sep 8, 2026
Lead Newsবাংলাদেশ

গাজীপুর নির্বাচনে কোনো অনিয়ম হলে তা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন : নাসিম

URL copied
Share URL copied

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, গাজীপুর নির্বাচনে কোনো অনিয়ম হলে তা খতিয়ে দেখবে নির্বাচন কমিশন। তবে কোনো নির্বাচনেই সবাই সন্তুষ্ট হয় না। আজ শুক্রবার সকালে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির কার্যালয়ে কেন্দ্রীয় ১৪ দলীয় জোটের এক বৈঠকের পর সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সভায় গাজীপুর সিটি করপোরেশনে ১৪ দলের প্রার্থী বিজয়ীয় হওয়া গাজীপুরবাসীকে ধন্যবাদ জানানো হয়। আগামী জাতীয় নির্বাচনও আওয়ামী লীগ জোটগতভাবে করবে—প্রধানমন্ত্রীর এমন ঘোষণা ১৪ দলের বৈঠকে স্বাগত জানানো হয়।

জোটের মুখপাত্র নাসিম আরো বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, দুনিয়ার কোনো নির্বাচন কিন্তু একেবারে সবার মন জয় করতে পেরেছে, এ কথা কেউ পারবে না। এমনকি আমেরিকার নির্বাচন বলেন… এমনকি মালয়েশিয়ায় যে নির্বাচন হলো, এটাও কিন্তু অনেকে অনেক প্রশ্ন করেছে। সে জন্য কোনো নির্বাচন নিয়েই সবাই যে একশ ভাগ সন্তুষ্ট হবে, আমি বিশ্বাস করি না।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বকাপের খেলায় মেসি পেনাল্টি মিস করতে পারে, রোনালদো পেনাল্টি মিস করতে পারে। কিন্তু ইনশাআল্লাহ শেখ হাসিনা পেনাল্টি মিস করবে না। অবশ্যই আমরা বিজয় অর্জন করব।’

গত ২৬ জুন গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম বিজয় অর্জন করেন। নির্বাচন নিয়ে বিএনপি অভিযোগ করে, অধিকাংশ কেন্দ্রে ভোট জালিয়াতি হয়েছে। কেন্দ্রগুলো থেকে তাদের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

পরে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, গাজীপুর সিটির নির্বাচন নিয়ে যেসব অনিয়মের অভিযোগ পাওয়া গেছে, তা নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...