Current date Sep 15, 2026
বাংলাদেশ

খুলনা-গাজীপুর নির্বাচন থেকে দুটো জিনিস প্রমাণ হয়েছে: মওদুদ

URL copied
খুলনা-গাজীপুর নির্বাচন থেকে দুটো জিনিস প্রমাণ হয়েছে: মওদুদ
Share URL copied

ডেস্ক রিপোর্ট : খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন থেকে দুটো জিনিস প্রমাণ হয়েছে। প্রথমটি হলো, দলীয় সরকারের অধীনে কোনোদিন নির্বাচন সুষ্ঠু হয় না। দ্বিতীয়টি হলো- আমাদের নতুন করে চিন্তা করতে হবে যে, সাধারণ নির্বাচনে কোনও দলীয় সরকারের অধীনে কোন অবস্থাতে আমরা নির্বাচন করব, নাকি করব না? এটা আমাদের সিদ্ধান্ত নিতে হবে।

বললেন স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এক সমাবেশে এসব কথা বলেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

মওদুদ আহমদ বলেন, নতুন তিন সিটি করপোরেশন নির্বাচন আমাদের ওই সিদ্ধান্তের মধ্য দিয়ে পথ দেখিয়ে দেবে। আজ এ জিনিসটা স্পষ্ট করা দরকার। সেজন্য আমি চেষ্টা করলাম, যতটুকু সম্ভব স্পষ্ট করার যে, ওই তিন সিটি করপোরেশন নির্বাচন শেষ নির্বাচন হবে সাধারণ নির্বাচনের আগে।

মওদুদ বলেন, ‘দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হতে পারে না- এটা প্রমাণ করতে হবে। এটা আমরা কিন্তু প্রমাণ করতে পেরেছি। আমরা বলেছিলাম যে, গাজীপুর দেখার পর আমরা দেখব সিলেট, বরিশাল ও রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আমরা কী করতে পারি?

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...