Current date Sep 7, 2026
রাজনীতি

বিএনপিকে আকাশের ঠিকানায় চিঠি না লেখার আহ্বান ইনুর

URL copied
ইনু,inu,bnp,election comisson,rtvonline
Share URL copied

কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপিকে আকাশের ঠিকানায় চিঠি না লিখে সুনির্দিষ্ট তথ্যের ওপর ভিত্তি করে নির্বাচন কমিশনে অভিযোগপত্র পাঠানোর দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু।

শুক্রবার বেলা ১২টায় কুষ্টিয়ার ভেড়ামারায় উপজেলা অডিটোরিয়ামে মাধ্যমিক প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সঙ্গে মতবিনিময়-কালে তিনি একথা বলেন।

ইনো আরও বলেন, দল ও প্রার্থীর প্রতি অনাস্থা আর সাংগঠনিক দুর্বলতার কারণে গাজীপুরে বিএনপির এজেন্টরা ভোটকেন্দ্রে উপস্থিত ছিলেন না। নির্বাচন তাদের মূল উদ্দেশ্য নয়। নির্বাচনকে ব্যবহার করে চক্রান্তের নীল নকশা করাই হচ্ছে তাদের উদ্দেশ্য।

এসময় জাতীয় ঐক্যের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে সমগ্র জাতি ঐক্যবদ্ধ আছে। আর বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পাকিস্তানপন্থি, জামায়াত, রাজাকার, জঙ্গি ও যুদ্ধাপরাধীদের ঐক্য রয়েছে। সুতরাং শেখ হাসিনা আর খালেদা জিয়া মিলে কখনই জাতীয় ঐক্য হবে না।

এসময় ভেড়ামারা উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...