Current date Sep 15, 2026
বাংলাদেশ

‘বিতর্কিত’ শিক্ষক নিয়োগ বাতিল করল বেরোবি

URL copied
Share URL copied

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক : শিক্ষার্থীদের দাবির মুখে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে প্রশাসন। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ৫৭তম সিণ্ডিকেট সভায় বিষয়টি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও সিণ্ডিকেটের সদস্য সচিব মুহাম্মদ ইব্রাহীম কবীর বলেন, গত ২১ জুন ৫৬তম সিন্ডিকেট সভায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক নিয়োগের যে সিদ্ধান্ত নেয়া হয়েছিল তা বাতিল করা হয়েছে। আজ শুক্রবার ৫৭তম সিণ্ডিকেট সভায় বিষয়টি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এটি কার্যকর হতে সময় লাগবে।

এর আগে গত ২৩ জুন বিশ্ববিদ্যালয়ের ৫৬তম সিন্ডিকেট সভায় ৯ বিভাগে ১১ জন শিক্ষক নিয়োগ দেয়া হয়। এর মধ্যে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে আসফারা হককে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ দেয়া হয়। বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীনভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এ শিক্ষক নিয়োগ দেয়া হয়। পরের দিন ২৪ জুন তিনি ওই বিভাগে যোগদানও করেন।

এদিকে বেরসরকারি বিশ্ববিদ্যালয় থেকে বিতর্কিত এ শিক্ষক নিয়োগ বাতিলের দাবি ও নিয়োগ প্রক্রিয়ার প্রতি তীব্র নিন্দা জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে বেরোবি শিক্ষার্থীদের মধ্য থেকে মেধাবীদের শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে জানানো হয়।

বিতর্কিত এই নিয়োগ দিয়ে বিপাকে পড়েন উপাচার্য। অবশেষে শিক্ষার্থীদের দাবির মুখে তার নিয়োগ বাতিল করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহ।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (চলতি দায়িত্ব) ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. আবু কালাম মো. ফরিদ উল ইসলাম বলেন, নিয়োগটি নিয়ে পাবলিক সেন্টিমেন্ট তৈরি হওয়ায় প্রশাসন মনে করেছে নিয়োগটি ঠিক হয়নি। তাই বাতিল করা হয়েছে।

এ ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমউল্লাহর মুঠোফোনে একাধিবার যোগাযোগ করলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

Share URL copied
বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...

Lead Newsবাংলাদেশ

রাষ্ট্রপতি নির্বাচন : স্পিকারের সঙ্গে বৈঠকে সিইসি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্য...