Current date Sep 7, 2026
খেলা

দেশের মাটিতে দক্ষিণ কোরিয়া দলকে ডিম ছুঁড়ল সমর্থকরা! (ভিডিও)

URL copied
Share URL copied

স্পোর্টস ডেস্ক: জমে উঠেছে রাশিয়া বিশ্বকাপ। এরইমধ্যে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে সেরা ১৬টি দল। তবে সেই তালিকায় নেই দক্ষিণ কোরিয়া। বিশ্বকাপ অভিযান শেষ করে শুক্রবার দেশে ফিরেছে তারা।

রাশিয়া বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারলেও একটি ‘বিশেষ প্রাপ্তি’ রয়েছে দক্ষিণ কোরিয়ার। তা হল- ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানিকে ২-০ গোলে হারিয়েছে দলটি। আর এই হারের মধ্য দিয়েই আসর থেকে বিদায় নিয়েছে জার্মানি। অথচ সেই দক্ষিণ কোরিয়া খেলোয়াড়দেরই দেশে বরণ করা হয়েছে ডিম ছুঁড়ে!

এটা সত্য যে, রাশিয়া বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি দক্ষিণ কোরিয়ার। প্রথম দুই ম্যাচে হেরেছে দলটি। তবে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বিশ্বচাম্পিয়ন জার্মানির বিপক্ষে দুর্দান্ত খেলে পুরো ফুটবল বিশ্বের নজর কেড়েছে সনরা। আর সে কারণেই তাদের অভ্যর্থনা জানাতে ইনচন বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রায় পাঁচ শতাধিক সমর্থক, হাতে ছিল ফুল। সমর্থকদের বেশিরভাগই তাদের পছন্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে সময়টা উপভোগ করেছেন।

আর এরইমধ্যে ঘটে গেল ব্যতিক্রম এক ঘটনা। হঠাৎ করেই সংবাদ সম্মেলনের সময় কোথা যেন ছুটে আসে দুই-তিনটি ডিম। দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন ইয়ং মিনের মাথায়ই লাগতে বসেছিল একটি ডিম। কেউ কেউ আবার ছুঁড়ে মেরেছেন টফি আকৃতির কুশন।

দেশে ফিরে অভ্যর্থনা আয়োজনে এমন ঘটনায় ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েন কোচসহ দক্ষিণ কোরিয়ার খেলোয়াড়রা।

Share URL copied
Lead Newsবাংলাদেশ

মুকসুদপুরে বিনামূল্যে চিকিৎসা পেলেন ৫ শতাধিক সুবিধাবঞ্চিত মানুষ

আরেফিন মুক্তা- মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি : মুকসুদপুর উপজেলায় অসহায় ও মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশনের লক্ষ্যে একদিনব্যাপী রোগী বাছাই...

Lead Newsবাংলাদেশ

বেসরকারি ব্যবস্থাপনায় হজের সর্বনিম্ন খরচ ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ টাকা

নিজস্ব প্রতিবেদক বেসরকারি ব্যবস্থাপনায় আগামী বছর (২০২৭ সাল) হজ পালনে ৩টি প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে সাশ্রয়ী প্যাকেজে-৩ এ সর্বনিম্ন খরচ...

Lead Newsবিশ্ব

সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তির অনুমোদন দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক সৌদি আরবের সঙ্গে একটি ‘ঐতিহাসিক’ পরমাণু চুক্তির অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন...