Current date Sep 15, 2026
বাংলাদেশ

শ্রীবরদীতে ফের নবজাতকের লাশ উদ্ধার

URL copied
Share URL copied

শ্রীবরদী প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদীতে ফের ব্রিজের নিচ থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে উপজেলার গেরামারা মিরকি বিল সংলগ্ন ব্রিজের নিচের পূর্ব পাশ থেকে ওই লাশ উদ্ধার করা হয়।

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার সকালে নবজাতকের লাশটি কার্টুনে ভরে মিরকি বিল সংলগ্ন ব্রিজের নিচে পূর্ব পাশে ফেলে রেখে যায়। এই ঘটনায় অভিযুক্ত কারও পরিচয় জানা যায়নি।

ঘটনার প্রত্যক্ষদর্শী আনোয়ার নামে এক মাঝি জানান, সকাল ১০টার দিকে মাছ ধরতে গেলে কার্টুনে ভরা ওই নবজাতকের লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে দুপুরে ঘটনাস্থল থেকে ওই নবজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়। ওই নবজাতক শিশুটি পুরনো কাপড় দিয়ে পেচানো ছিল।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পান। পরে ঘটনাস্থল থেকে নবজাতক শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এর আগে গত মঙ্গলবার উপজেলার ভায়াডাঙ্গা সড়কের আইডিয়াল স্কুলের পাশে ব্রিজের নিচে থেকে অজ্ঞাত ও চলতি মাসের ৫ জুন উপজেলার কুরুয়া-কুচনীপাড়া সড়কের জঙ্গলখিলা এলাকার টানা ব্রিজের নিচ থেকে অজ্ঞাত আরেক নবজাতকের লাশ উদ্ধার করে পুলিশ।

 

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...