Current date Sep 15, 2026
বিশ্ব

মিয়ানমারে ফিরে গেলে নাগরিকত্ব পাবে না রোহিঙ্গারা!

URL copied
Share URL copied

অনলাইন ডেস্ক : বাংলাদেশে শরানার্থী রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জাতিসংঘ ও মিয়ানমারের মধ্যে গত ৬ জুন একটি গোপন সমঝোতা স্মারক সই হয়েছে। এই স্মারকে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেওয়ার নিশ্চয়তা দেয়নি মিয়ানমার সরকার। শুধু তাই নয়, এতে রোহিঙ্গাদের স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়ার বিষয়েও প্রতিশ্রুতি দেওয়া হয়নি।

জাতিসংঘের পক্ষ থেকে এ সমঝোতাকে সে সময় ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করা হয়। কিন্তু ওই সমঝোতার ধারাগুলোকে গোপন রাখা হয় ।

সম্প্রতি ওই স্মারকের খসড়া ফাঁস হয়েছে। খসড়ায় দেখা গেছে, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের বর্তমান আইন ও প্রচলিত বিধানই বহাল রাখার কথা বলা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে, এ অবস্থায় রোহিঙ্গারা রাখাইনে ফিরলে আবারো জাতিগত বিদ্বেষের শিকার হবে।

সূত্র: রয়টার্স

Share URL copied
Lead Newsরাজনীতি

রাষ্ট্রপতি নির্বাচনের দায়িত্ব তারেক রহমানকে দিলো বিএনপি

নিজস্ব প্রতিবেদক রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী কে হবেন তা চূড়ান্ত করার দায়িত্ব দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে বিএনপির...

বাংলাদেশ

গ্যাসের দাম বাড়ানোর পরিকল্পনা নেই: পেট্রোবাংলা

নিজস্ব প্রতিবেদক সরকার বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা করেনি বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সম্প্রতি বিভিন্ন...

Lead Newsবাংলাদেশ

ঐতিহ্যবাহী মুকসুদপুর প্রেসক্লাবের ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আরেফিন মুক্তা: মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন মুকসুদপুর প্রেসক্লাবের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪ ঘটিকায় উৎসবমুখর...